হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন


ঢাকা, ২৩ অক্টোবর – আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ।

আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ স্থান করে নেওয়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুডিগার।

তিনি বলেন, আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ তাদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করার অনুমতি পাবেন। এই বিশালসংখ্যক ভোটারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

জার্মান রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিকভাবে এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ অক্টোবর – আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ।আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ স্থান করে নেওয়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুডিগার।তিনি বলেন, আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ তাদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করার অনুমতি পাবেন। এই বিশালসংখ্যক ভোটারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।জার্মান রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিকভাবে এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×