হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন


হবিগঞ্জ, ০৭ জানুয়ারি – হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে শোকজ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. সাইদুর রহমান এ নোটিশ জারি করেন।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই রেজা কিবরিয়া প্রচারণা শুরু করেন। অভিযোগ অনুযায়ী, গত ২ ডিসেম্বর তিনি সমর্থকদের নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে এবং পরদিন পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা জিতু মিয়া সেন্টু ও মোসফিকুজ্জামান চৌধুরী নোমান পৃথকভাবে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন।

নোটিশে রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারির মধ্যে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সমর্থনে চারটি ছবি ও প্রাসঙ্গিক নথিও জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] হবিগঞ্জ, ০৭ জানুয়ারি – হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে শোকজ করেছে।বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. সাইদুর রহমান এ নোটিশ জারি করেন।অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই রেজা কিবরিয়া প্রচারণা শুরু করেন। অভিযোগ অনুযায়ী, গত ২ ডিসেম্বর তিনি সমর্থকদের নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে এবং পরদিন পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন।এ ঘটনায় স্থানীয় বাসিন্দা জিতু মিয়া সেন্টু ও মোসফিকুজ্জামান চৌধুরী নোমান পৃথকভাবে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন।নোটিশে রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারির মধ্যে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সমর্থনে চারটি ছবি ও প্রাসঙ্গিক নথিও জমা দেওয়া হয়েছে।উল্লেখ্য, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×