হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজমির শরিফের নিচে মন্দির দাবি, খতিয়ে দেখতে বললেন আদালত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৮ নভেম্বর – উগ্রবাদী হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো। এর আগে জ্ঞানবাপী মসজিদ হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ববাদী। তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা। এজন্য তাজমহল ভেঙে নিচে কী আছে দেখার দাবি করেছে। এসব দাবি এখনো পুরনো হয়নি। এবার ভারতের রাজস্থানের আজমির জেলার বিখ্যাত আজমির শরিফের নিচে মন্দির আছে- এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সেনা’।

গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

প্রতিবেদনে বলা হয়েছে, আজমির শরিফের নিচে শিব মন্দির রয়েছে। উত্তরপ্রদেশের সম্ভালের জামে মসজিদ বিতর্কের পরপরই হিন্দুত্ববাদীর এই দাবির সপক্ষে আর্জি গ্রহণ করলেন আদালত। এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সব পক্ষকে নোটিশ দিয়েছেন আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্দেল। তিনি দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন হাজিরার নির্দেশ দেন।

রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতিবছর দেশ-দেশান্তর থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন। সেই আজমির শরিফের নিচে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছে। মামলাটি গ্রহণ করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৫ ডিসেম্বর।

হিন্দু সেনার পক্ষ থেকে বিষ্ণু গুপ্তা দাবি করেছেন, আমাদের দাবি হলো আজমির শরিফকে ‘সংকট মোচন মহাদেব’ মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে।’

পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন, দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগাহ কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ পাঠিয়েছেন। তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এই বিচারক।

আজমির শরিফকে ২০২২ সাল থেকেই শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি। মহারানা প্রতাপ সেনা একে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়ে আসছে। আজমির শরিফের জানালায় স্বস্তিকা চিহ্ন আছে বলে দাবি তাদের। সংগঠনের দাবি, এটা প্রথমে শিব মন্দির ছিল, পরে দরগায় পরিণত করা হয়।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৮ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজমির শরিফের নিচে মন্দির দাবি, খতিয়ে দেখতে বললেন আদালত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজমির শরিফের নিচে মন্দির দাবি, খতিয়ে দেখতে বললেন আদালত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৮ নভেম্বর – উগ্রবাদী হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো। এর আগে জ্ঞানবাপী মসজিদ হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ববাদী। তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা। এজন্য তাজমহল ভেঙে নিচে কী আছে দেখার দাবি করেছে। এসব দাবি এখনো পুরনো হয়নি। এবার ভারতের রাজস্থানের আজমির জেলার বিখ্যাত আজমির শরিফের নিচে মন্দির আছে- এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সেনা’।গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আজমির শরিফের নিচে শিব মন্দির রয়েছে। উত্তরপ্রদেশের সম্ভালের জামে মসজিদ বিতর্কের পরপরই হিন্দুত্ববাদীর এই দাবির সপক্ষে আর্জি গ্রহণ করলেন আদালত। এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সব পক্ষকে নোটিশ দিয়েছেন আজমির পশ্চিম দায়রা বিচারক সিনিয়র ডিভিশন মনমোহন চান্দেল। তিনি দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন হাজিরার নির্দেশ দেন।রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতিবছর দেশ-দেশান্তর থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন। সেই আজমির শরিফের নিচে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছে। মামলাটি গ্রহণ করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৫ ডিসেম্বর।হিন্দু সেনার পক্ষ থেকে বিষ্ণু গুপ্তা দাবি করেছেন, আমাদের দাবি হলো আজমির শরিফকে ‘সংকট মোচন মহাদেব’ মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে।’পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন, দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগাহ কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ পাঠিয়েছেন। তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন এই বিচারক।আজমির শরিফকে ২০২২ সাল থেকেই শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি। মহারানা প্রতাপ সেনা একে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়ে আসছে। আজমির শরিফের জানালায় স্বস্তিকা চিহ্ন আছে বলে দাবি তাদের। সংগঠনের দাবি, এটা প্রথমে শিব মন্দির ছিল, পরে দরগায় পরিণত করা হয়।সূত্র: যুগান্তরআইএ/ ২৮ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×