হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – বিবিধ কারণে বেশ কয়েকদিন ধরেই বিশ্বের বিভিন্ন শহরে দিন দিনই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বুধবার (১৫ জানুয়ারি) সকালেও শহরটিতে বায়ুদূষণ ভয়াবহ অবস্থায় রয়েছে। সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পৃথিবীর ব্যস্ততম এই নগরী। ২৬২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মিসরের কায়রো।

আইকিউএয়ারের তালিকাতে একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৯। এ ছাড়া ২৩৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২১৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (৩২৪)। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩০৬), সাভারের হেমায়েতপুর (৩০০), গুলশান লেক পার্ক (২৭৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৬৯), শান্তা ফোরান ২৬৭, কল্যাণপুর (২৫৪), গোঁড়ান (২৪০), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৪০)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য-ঝুঁকি তৈরি করে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – বিবিধ কারণে বেশ কয়েকদিন ধরেই বিশ্বের বিভিন্ন শহরে দিন দিনই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বুধবার (১৫ জানুয়ারি) সকালেও শহরটিতে বায়ুদূষণ ভয়াবহ অবস্থায় রয়েছে। সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পৃথিবীর ব্যস্ততম এই নগরী। ২৬২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মিসরের কায়রো।আইকিউএয়ারের তালিকাতে একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৯। এ ছাড়া ২৩৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২১৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (৩২৪)। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩০৬), সাভারের হেমায়েতপুর (৩০০), গুলশান লেক পার্ক (২৭৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৬৯), শান্তা ফোরান ২৬৭, কল্যাণপুর (২৫৪), গোঁড়ান (২৪০), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৪০)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য-ঝুঁকি তৈরি করে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×