হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের পশ্চিমাঞ্চলে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ইরানের পশ্চিমাঞ্চলতেহরান,১৫ নভেম্বর-ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতাল…


ইরানের পশ্চিমাঞ্চল

তেহরান,১৫ নভেম্বর-ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে ১২ জনের মৃত্যু হয় এবং ১৬ জন আহত হন।

আরও পড়ুন

চীনের সামরিক উপস্থিতির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি করল অস্ট্রেলিয়া-ফিলিপাইন

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, দুর্ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।

ইরানে সড়ক নিরাপত্তার রেকর্ড বেশ খারাপ। দেশটির সরকারি ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর জুন মাসের তথ্য অনুযায়ী, মার্চ মাস পর্যন্ত আগের ১২ মাসে ইরানে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইরানের পশ্চিমাঞ্চলে বাস উল্টে নিহত ১২, আহত ১৬ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ইরানের পশ্চিমাঞ্চলতেহরান,১৫ নভেম্বর-ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের চিকিৎ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের পশ্চিমাঞ্চলে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের পশ্চিমাঞ্চলে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ইরানের পশ্চিমাঞ্চলতেহরান,১৫ নভেম্বর-ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে ১২ জনের মৃত্যু হয় এবং ১৬ জন আহত হন।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, দুর্ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।ইরানে সড়ক নিরাপত্তার রেকর্ড বেশ খারাপ। দেশটির সরকারি ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর জুন মাসের তথ্য অনুযায়ী, মার্চ মাস পর্যন্ত আগের ১২ মাসে ইরানে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।এস এম/ ১৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×