হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ আগস্ট – জুলাই গণঅভূত্থানের কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হওয়ার কথা রয়েছে। দুই সমাবেশ ঘিরে শহরজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। যদিও চলাচলে ডিএমপির তরফে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশে জড়ো হবেন এনসিপির নেতাকর্মীরা।

এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান।

দুই সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঢাকার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে। একই সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ করে ডিএমপি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ আগস্ট – জুলাই গণঅভূত্থানের কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হওয়ার কথা রয়েছে। দুই সমাবেশ ঘিরে শহরজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। যদিও চলাচলে ডিএমপির তরফে নির্দেশনা দেওয়া হয়েছে।রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশে জড়ো হবেন এনসিপির নেতাকর্মীরা।এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান।দুই সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঢাকার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে। একই সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ করে ডিএমপি।সূত্র: জাগো নিউজএনএন/ ০৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×