হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন


ঢাকা, ১৫ নভেম্বর – দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে আবারও বড় ধরনের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এখন সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির প্রধান তিনটি পণ্য—সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল—ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

শনিবার (১৫ নভেম্বর) থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে, যা চলবে পরবর্তী ১৪ দিন (শুক্রবার বাদে প্রতিদিন)।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, এই উদ্যোগ মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির ফলে কার্ডধারীদের বাইরে থাকা বৃহৎ জনগোষ্ঠীও সুবিধার আওতায় আসবেন।

টিসিবি জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সীমা থাকছে—একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। দাম নির্ধারণ করা হয়েছে সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মশুর ডাল ৭০ টাকা কেজি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬১টি ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য বরাদ্দ রাখা হবে, যাতে ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকাগুলোর মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ নভেম্বর – দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে আবারও বড় ধরনের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এখন সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির প্রধান তিনটি পণ্য—সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল—ক্রয়ের সুযোগ পাচ্ছেন।শনিবার (১৫ নভেম্বর) থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে, যা চলবে পরবর্তী ১৪ দিন (শুক্রবার বাদে প্রতিদিন)।শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, এই উদ্যোগ মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির ফলে কার্ডধারীদের বাইরে থাকা বৃহৎ জনগোষ্ঠীও সুবিধার আওতায় আসবেন।টিসিবি জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সীমা থাকছে—একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। দাম নির্ধারণ করা হয়েছে সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মশুর ডাল ৭০ টাকা কেজি।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬১টি ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য বরাদ্দ রাখা হবে, যাতে ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকাগুলোর মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×