ঢাকা, ০৬ আগস্ট – জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ (বুধবার) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ আগস্ট ২০২৫




মন্তব্য করুন