হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ সিলেটে বিপিএলের মঞ্চ মাতাবেন জেমস-আসিফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


সিলেট, ২৫ ডিসেম্বর – মাঠের লড়াই শুরুর ৭ দিন আগেই শুরু হয়েছে এবারের বিপিএলের মূল আমেজ। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তান থেকে আসা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল ‘এভোয়েড রাফা’। স্টেজ মাতিয়েছেন হালের ক্রেজ জেফার, মুজা ও সঞ্জয়।

প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। বিপিএলের মিউজিক ফেস্টের গন্তব্য এবার সিলেটে। বিপিএলের অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সেখানেই হবে সঙ্গীতের উৎসব।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বুধবার (২৫ ডিসেম্বর) বিপিএল মিউজিক ফেস্টের সিলেট পর্বে থাকছেন না রাহাত ফাতেহ আলী খান। তবে আকর্ষণ তাতে কমেনি। কারণ সিলেট মাতাবেন নগরবাউল জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা।

সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।

দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ সিলেটে বিপিএলের মঞ্চ মাতাবেন জেমস-আসিফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ সিলেটে বিপিএলের মঞ্চ মাতাবেন জেমস-আসিফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২৫ ডিসেম্বর – মাঠের লড়াই শুরুর ৭ দিন আগেই শুরু হয়েছে এবারের বিপিএলের মূল আমেজ। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তান থেকে আসা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল ‘এভোয়েড রাফা’। স্টেজ মাতিয়েছেন হালের ক্রেজ জেফার, মুজা ও সঞ্জয়।প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। বিপিএলের মিউজিক ফেস্টের গন্তব্য এবার সিলেটে। বিপিএলের অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সেখানেই হবে সঙ্গীতের উৎসব।বুধবার (২৫ ডিসেম্বর) বিপিএল মিউজিক ফেস্টের সিলেট পর্বে থাকছেন না রাহাত ফাতেহ আলী খান। তবে আকর্ষণ তাতে কমেনি। কারণ সিলেট মাতাবেন নগরবাউল জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা।সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×