হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতকে বিশেষ উদ্বেগপূর্ণ দেশ ঘোষণার সুপারিশ মার্কিন সংস্থার, আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞার দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৬ মার্চ – যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা ধর্মীয় স্বাধীনতার চরম অবনতির অভিযোগে ভারতকে বিশেষ উদ্বেগপূর্ণ দেশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে। একই সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা।

চলতি মাসের শুরুতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতির দিকে গেছে।

মার্কিন এই সংস্থাটির অভিযোগ, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং তাদের উপাসনালয়গুলোকে লক্ষ্য করে ভারত সরকার নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মান্তরবিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দীর্ঘ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও সংখ্যালঘুদের বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাসেবী গোষ্ঠীর হামলার ঘটনায় কর্তৃপক্ষের সহনশীল মনোভাবের সমালোচনা করা হয়েছে।

ইউএসসিআইআরএফ জানিয়েছে, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো সারা বছর বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে হয়রানি, উসকানি এবং সহিংসতায় সরাসরি জড়িত ছিল। ২০২৫ সালের মার্চে বিশ্ব হিন্দু পরিষদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তোলার পর মহারাষ্ট্রে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।

মে মাসে চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মিয়ানমারের জলসীমার কাছে নিয়ে গিয়ে লাইফ জ্যাকেট দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও প্রতিবেদনে স্থান পেয়েছে।

জুলাই মাসে আসাম থেকে শত শত বাংলা ভাষাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে, যাদের অনেকেই ভারতীয় নাগরিক ছিলেন বলে দাবি করা হয়।

এ অবস্থায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন অনুযায়ী ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে জোরালো সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ।

সংস্থাটি আরও বলেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সংগঠনের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সম্পদ জব্দ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির উন্নতির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা সহায়তা এবং বাণিজ্যিক সম্পর্ক যুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতকে বিশেষ উদ্বেগপূর্ণ দেশ ঘোষণার সুপারিশ মার্কিন সংস্থার, আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞার দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতকে বিশেষ উদ্বেগপূর্ণ দেশ ঘোষণার সুপারিশ মার্কিন সংস্থার, আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞার দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৬ মার্চ – যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা ধর্মীয় স্বাধীনতার চরম অবনতির অভিযোগে ভারতকে বিশেষ উদ্বেগপূর্ণ দেশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে। একই সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা।চলতি মাসের শুরুতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতির দিকে গেছে।মার্কিন এই সংস্থাটির অভিযোগ, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং তাদের উপাসনালয়গুলোকে লক্ষ্য করে ভারত সরকার নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মান্তরবিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দীর্ঘ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও সংখ্যালঘুদের বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাসেবী গোষ্ঠীর হামলার ঘটনায় কর্তৃপক্ষের সহনশীল মনোভাবের সমালোচনা করা হয়েছে।ইউএসসিআইআরএফ জানিয়েছে, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো সারা বছর বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে হয়রানি, উসকানি এবং সহিংসতায় সরাসরি জড়িত ছিল। ২০২৫ সালের মার্চে বিশ্ব হিন্দু পরিষদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তোলার পর মহারাষ্ট্রে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।মে মাসে চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মিয়ানমারের জলসীমার কাছে নিয়ে গিয়ে লাইফ জ্যাকেট দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও প্রতিবেদনে স্থান পেয়েছে।জুলাই মাসে আসাম থেকে শত শত বাংলা ভাষাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে, যাদের অনেকেই ভারতীয় নাগরিক ছিলেন বলে দাবি করা হয়।এ অবস্থায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন অনুযায়ী ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে জোরালো সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ।সংস্থাটি আরও বলেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সংগঠনের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সম্পদ জব্দ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির উন্নতির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা সহায়তা এবং বাণিজ্যিক সম্পর্ক যুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×