হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আড্ডা দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সানী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ব্যক্তিজীবনে বেশ হাস্যজ্বল ও আড্ডাসূলভ ছিলেন ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানী। আর সাধারণ দিনের মতো রোববার রাতেও সহশিল্পীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন চায়ের দোকানে। কিন্তু তার ঘণ্টা কয়েক পরেই নিয়তি অন্যকিছু বলতে যাচ্ছে, তা বোধহয় চিন্তাও করেননি তার সঙ্গীরা।

রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে না ফেরার দেশে পাড়ি জমান শাহবাজ সানী। এর আগে রাত ১১টার দিকে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন এই উঠতি তারকা। সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে সানীকে মৃত ঘোষণা করা হয়। জানানো হয়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সানীর।

সম্প্রতি গণমাধ্যমকে এই তথ্য জানান নির্মাতা ইমরাউল রাফাত। সানীর মৃত্যুর সময় পাশে থেকে পুরোটাই প্রত্যক্ষ করেছেন তিনি।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

ইমরাউল রাফাত বলেন, ‘বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেই অসুস্থ হয়ে পড়েন সানী। আমি দেড়টার দিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই। কর্তব্যরত চিকিৎসকেরা চেষ্টা করেছেন। কিন্তু সানীকে আর ফেরানো গেল না।’

এদিকে এক ফেসবুক পোস্টে ইমরাউল রাফাত লিখেছেন, ‘শাহবাজ সানীকে স্ট্রাগলার (লড়াকু) অভিনেতা হিসেবে অভিহিত করে কেউ কিছু লিখবেন না। অভিনেতা হিসেবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে। সে এসেছেও রাজার মতো, বিদায়ও নিয়েছে রাজার মতো। সে সবার ভালোবাসা নিয়ে গেছে।’

সানীর এই ক্যারিয়ারের শুরুটা হয়েছে পরিচালক ও নির্মাতা ইমরাউল রাফাতের হাত ধরে। তার ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা।

উল্লেখ্য, চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।

আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আড্ডা দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সানী first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আড্ডা দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সানী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আড্ডা দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সানী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ব্যক্তিজীবনে বেশ হাস্যজ্বল ও আড্ডাসূলভ ছিলেন ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানী। আর সাধারণ দিনের মতো রোববার রাতেও সহশিল্পীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন চায়ের দোকানে। কিন্তু তার ঘণ্টা কয়েক পরেই নিয়তি অন্যকিছু বলতে যাচ্ছে, তা বোধহয় চিন্তাও করেননি তার সঙ্গীরা। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে না ফেরার দেশে পাড়ি জমান শাহবাজ সানী। এর আগে রাত ১১টার দিকে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন এই উঠতি তারকা। সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে সানীকে মৃত ঘোষণা করা হয়। জানানো হয়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সানীর। সম্প্রতি গণমাধ্যমকে এই তথ্য জানান নির্মাতা ইমরাউল রাফাত। সানীর মৃত্যুর সময় পাশে থেকে পুরোটাই প্রত্যক্ষ করেছেন তিনি। ইমরাউল রাফাত বলেন, ‘বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেই অসুস্থ হয়ে পড়েন সানী। আমি দেড়টার দিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই। কর্তব্যরত চিকিৎসকেরা চেষ্টা করেছেন। কিন্তু সানীকে আর ফেরানো গেল না।’ এদিকে এক ফেসবুক পোস্টে ইমরাউল রাফাত লিখেছেন, ‘শাহবাজ সানীকে স্ট্রাগলার (লড়াকু) অভিনেতা হিসেবে অভিহিত করে কেউ কিছু লিখবেন না। অভিনেতা হিসেবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে। সে এসেছেও রাজার মতো, বিদায়ও নিয়েছে রাজার মতো। সে সবার ভালোবাসা নিয়ে গেছে।’ সানীর এই ক্যারিয়ারের শুরুটা হয়েছে পরিচালক ও নির্মাতা ইমরাউল রাফাতের হাত ধরে। তার ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা। উল্লেখ্য, চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’। আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আড্ডা দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সানী first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×