হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আততায়ীর গুলিতে নিহত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা …

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৩ অক্টোবর – মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শনিবার মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে নিজের অফিস থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এতে সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন সিদ্দিকি। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

কী কারণে এই হামলার ঘটনা তা এখনো জানা যায়নি। তবে এই হামলায় সন্দেহেভাজন হিসেবে এপর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকি। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন সিদ্দিকি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে এসেছিলেন তিনি। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বান্দ্রা এলাকার এই নেতা। ২০০৯ সাল পর্যন্ত তিন বার ভোটে জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন।

বাবা সিদ্দিকি ২০০০ সালে কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আততায়ীর গুলিতে নিহত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা …

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আততায়ীর গুলিতে নিহত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা …

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৩ অক্টোবর – মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শনিবার মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে নিজের অফিস থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এতে সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন সিদ্দিকি। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কী কারণে এই হামলার ঘটনা তা এখনো জানা যায়নি। তবে এই হামলায় সন্দেহেভাজন হিসেবে এপর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকি। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন সিদ্দিকি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে এসেছিলেন তিনি। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বান্দ্রা এলাকার এই নেতা। ২০০৯ সাল পর্যন্ত তিন বার ভোটে জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন।বাবা সিদ্দিকি ২০০০ সালে কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×