হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আতিফের কনসার্ট দেখা হলো না শবনম ফারিয়ার, ১ ঘণ্টার মেকআপ বৃথা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ নভেম্বর – চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

আজ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। এদিকে দেশের তারকা মহল থেকে অনেকেই আজ এ কনসার্টে গেছেন। তবে আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার, আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এরপর তিনি বলেন, ‘ আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন আছে এটা আর্মিদের বলার পরও তারা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। আচ্ছা আমি জানি না তাদের প্রশংসা করব নাকি নিরাপত্তা নিয়ে দুঃখ বোধ করব।’

পোস্টের কমেন্ট বক্সে জোবায়ের রাব্বানী লিখেছেন, ‘আপনি সাথে টিকেট ছাড়া গেছেন কিনা এইটা বলেন? সবাই যদি বলে ভিতরে আছে রিসিভ করতে তাহলে কি হবে?’

এদিকে রাসেল তালুকদার লিখেছেন, ‘আপনি কি মেকাপ ছাড়া গিয়েছিলেন?’ এই কমেন্টের জবাবে অভিনেত্রী বলেন, ‘ভালো বলেছেন, না আমি মাস্ক পরা ছিলাম।’

প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।

সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

আইএ/ ২৯ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আতিফের কনসার্ট দেখা হলো না শবনম ফারিয়ার, ১ ঘণ্টার মেকআপ বৃথা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আতিফের কনসার্ট দেখা হলো না শবনম ফারিয়ার, ১ ঘণ্টার মেকআপ বৃথা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ নভেম্বর – চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।আজ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। এদিকে দেশের তারকা মহল থেকে অনেকেই আজ এ কনসার্টে গেছেন। তবে আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার, আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।’এরপর তিনি বলেন, ‘ আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন আছে এটা আর্মিদের বলার পরও তারা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। আচ্ছা আমি জানি না তাদের প্রশংসা করব নাকি নিরাপত্তা নিয়ে দুঃখ বোধ করব।’পোস্টের কমেন্ট বক্সে জোবায়ের রাব্বানী লিখেছেন, ‘আপনি সাথে টিকেট ছাড়া গেছেন কিনা এইটা বলেন? সবাই যদি বলে ভিতরে আছে রিসিভ করতে তাহলে কি হবে?’এদিকে রাসেল তালুকদার লিখেছেন, ‘আপনি কি মেকাপ ছাড়া গিয়েছিলেন?’ এই কমেন্টের জবাবে অভিনেত্রী বলেন, ‘ভালো বলেছেন, না আমি মাস্ক পরা ছিলাম।’প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।আইএ/ ২৯ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×