হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্দোলন জোরদারে আমরা একমত হয়েছি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – ‘সরকার হটানোর’ চলমান যুগপৎ আন্দোলন জোরদারে ‘করণীয় কর্মকৌশল’ ঠিক করতে গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান যুগপৎ আন্দোলন আরও কীভাবে বেগবান করা যায় সেই লক্ষ্যে আমরা আলোচনা করেছি। ৪ তারিখ সমাবেশের কর্মসূচি কী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। ভবিষ্যতে আন্দোলন জোরদার করার ব্যাপারে আমরা একমত হয়েছি।
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন প্রমাণ করে দিয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হবে। সবাই একমত হয়েছি, চলমান আন্দোলন আমরা একসাথে করবো, সামনের দিকে এগিয়ে যাবো। কোনো অবস্থাতে পিছপা হবো না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এটা অর্জনের জন্য একসাথে কাজ করছি।
বৈঠকে গণফোরামের প্রতিনিধি দলে সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, কেন্দ্রীয় নেতা ফজলুল হক সরকার, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো ও প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার, আবু তালেব সরকার ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
এরপর এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য, নূরুল আলম, নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, এম এম মোর্শেদ, খায়রুল কবির পাঠান ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুনও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন প্রমুখ বৈঠক করেন।
সূত্র: জাগো নিউজ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্দোলন জোরদারে আমরা একমত হয়েছি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্দোলন জোরদারে আমরা একমত হয়েছি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – ‘সরকার হটানোর’ চলমান যুগপৎ আন্দোলন জোরদারে ‘করণীয় কর্মকৌশল’ ঠিক করতে গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান যুগপৎ আন্দোলন আরও কীভাবে বেগবান করা যায় সেই লক্ষ্যে আমরা আলোচনা করেছি। ৪ তারিখ সমাবেশের কর্মসূচি কী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমাদের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। ভবিষ্যতে আন্দোলন জোরদার করার ব্যাপারে আমরা একমত হয়েছি। গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন প্রমাণ করে দিয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, আমাদের আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হবে। সবাই একমত হয়েছি, চলমান আন্দোলন আমরা একসাথে করবো, সামনের দিকে এগিয়ে যাবো। কোনো অবস্থাতে পিছপা হবো না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এটা অর্জনের জন্য একসাথে কাজ করছি। বৈঠকে গণফোরামের প্রতিনিধি দলে সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, কেন্দ্রীয় নেতা ফজলুল হক সরকার, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো ও প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার, আবু তালেব সরকার ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। এরপর এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য, নূরুল আলম, নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, এম এম মোর্শেদ, খায়রুল কবির পাঠান ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুনও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন প্রমুখ বৈঠক করেন। সূত্র: জাগো নিউজ

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×