হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আপনাদের বউদের সমস্যা আমার ওপর কেন চাপাচ্ছেন, ভক্তকে শাহরুখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৭ আগস্ট – মাঝে মধ্যে ‘শাহরুখ খান খানকে জিজ্ঞাসা করুন’ অনলাইন অনুষ্ঠানে অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দেন শাহরুখ খান। গতকাল শনিবার ফের একবার এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। দিলেন নানা প্রশ্নের জবাব। এবার বেশিরভাগ প্রশ্নই ছিল কিং খানের আগামী ছবি ‘জওয়ান’ নিয়ে। সকালেই কমবেশি জানতে চান ‘জওয়ান’-এর ট্রেলার কবে বের হবে?

এক অনুরাগী, শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ‘জওয়ান-এর ট্রেলার কবে আসছে? আমদের আর অপেক্ষা সইছে না।’উত্তরে শাহরুখ লেখেন, ‘ এটা কি আদৌ তৈরি? সিদ্ধান্ত নিতে পারছি না, নতুন গান আনব, নাকি ট্রেলার?’ এক অনুরাগী মজা করে লেখেন, ‘যেহেতু সকলে জওয়ানের ট্রেলারের জন্য অপেক্ষা করছেন, তাই তাদেরকে চমকে দিতে শাহরুখ ডাঙ্কির ট্রেলার নিয়ে হাজির হতে পারেন।’ এমন কথার জবাবে কিং খান ওই অনুরাগীকে লেখেন, ‘ভাই তুম তো মুজসে ভি জাদা আতরঙ্গি নিকলে…হা হা (হাসি। অভি #জওয়ান হি ঠিক হ্যায়। (আপনি আমার চেয়ে বেশি রঙিন মানুষ মনে… এখন জওয়ান ঠিক আছে)’ এক অনুরাগী লেখেন, ‘আপনি কি জওয়ান- সিনেমার সঙ্গে ৭ সেপ্টেম্বর ট্রেলার বের করবেন নাকি?’ উত্তরে কিং খান মজা করে লেখেন, হতে পারে, ‘জওয়ানের ট্রেলার ছবি মুক্তির পর বের হল।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এক অনুরাগী ‘জওয়ান’-এ শাহরুখ ন্যাড়া মাথা লুক কীভাবে বানিয়েছেন সেবিষয়ে প্রশ্ন করেন। জানান, ন্যাড়া মাথাতেও কিং খানকে তার দারুণ লেগেছে। উত্তরে বাদশা বলেন, ‘আর অদ্ভুত ব্যাপার হল আমি পাঠানের ঠিক পরেই এটা করেছি। পাঠানে লম্বা চুল এবং তারপর জওয়ানে হঠাৎ টাক হয়ে যাওয়াটা খুবই অদ্ভুত ছিল!

একজন আবার মজা করে বলেন, ‘স্যার বউকে নিয়ে জওয়ান দেখতে যাওয়ার প্ল্যান করেছি। তবে প্রত্যেকবার বউ দেরি করিয়ে দেয়। জওয়ানের সময়ও করেছিল। কোনো টিপস দিন, সঠিক সময়ে জওয়ান দেখতে পৌঁছানোর।’ উত্তরে মজা করে কিং খান লেখেন, ‘বন্ধুরা বউদের নিয়ে সমস্যা সমাধানের প্রশ্ন দয়া করে আর করবেন না!! আমি তো নিজের সমস্যা সামলে উঠতে পারছি না, আর আপনারা আপনাদের সমস্যাও আমার উপর চাপিয়ে দিচ্ছেন! সমস্ত বউ-রা দয়া করে কোনো চাপ না নিয়ে জওয়ান দেখতে যান।’

এক অনুরাগী শাহরুখকে তার হ্যান্ডসাম লুকের রহস্য নিয়ে প্রশ্ন করেন। উত্তরে কিং খান বলেন, ‘অতিরিক্ত খাবেন না, মনে শুধুমাত্র ভালো চিন্তা রাখুন এবং একটি পরিষ্কার হৃদয় তৈরি করুন। এটাই রেসিপি!! ’

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের জওয়ান।

আইএ/ ২৭ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আপনাদের বউদের সমস্যা আমার ওপর কেন চাপাচ্ছেন, ভক্তকে শাহরুখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আপনাদের বউদের সমস্যা আমার ওপর কেন চাপাচ্ছেন, ভক্তকে শাহরুখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৭ আগস্ট – মাঝে মধ্যে ‘শাহরুখ খান খানকে জিজ্ঞাসা করুন’ অনলাইন অনুষ্ঠানে অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দেন শাহরুখ খান। গতকাল শনিবার ফের একবার এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। দিলেন নানা প্রশ্নের জবাব। এবার বেশিরভাগ প্রশ্নই ছিল কিং খানের আগামী ছবি ‘জওয়ান’ নিয়ে। সকালেই কমবেশি জানতে চান ‘জওয়ান’-এর ট্রেলার কবে বের হবে? এক অনুরাগী, শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ‘জওয়ান-এর ট্রেলার কবে আসছে? আমদের আর অপেক্ষা সইছে না।’উত্তরে শাহরুখ লেখেন, ‘ এটা কি আদৌ তৈরি? সিদ্ধান্ত নিতে পারছি না, নতুন গান আনব, নাকি ট্রেলার?’ এক অনুরাগী মজা করে লেখেন, ‘যেহেতু সকলে জওয়ানের ট্রেলারের জন্য অপেক্ষা করছেন, তাই তাদেরকে চমকে দিতে শাহরুখ ডাঙ্কির ট্রেলার নিয়ে হাজির হতে পারেন।’ এমন কথার জবাবে কিং খান ওই অনুরাগীকে লেখেন, ‘ভাই তুম তো মুজসে ভি জাদা আতরঙ্গি নিকলে…হা হা (হাসি। অভি #জওয়ান হি ঠিক হ্যায়। (আপনি আমার চেয়ে বেশি রঙিন মানুষ মনে… এখন জওয়ান ঠিক আছে)’ এক অনুরাগী লেখেন, ‘আপনি কি জওয়ান- সিনেমার সঙ্গে ৭ সেপ্টেম্বর ট্রেলার বের করবেন নাকি?’ উত্তরে কিং খান মজা করে লেখেন, হতে পারে, ‘জওয়ানের ট্রেলার ছবি মুক্তির পর বের হল।’ এক অনুরাগী ‘জওয়ান’-এ শাহরুখ ন্যাড়া মাথা লুক কীভাবে বানিয়েছেন সেবিষয়ে প্রশ্ন করেন। জানান, ন্যাড়া মাথাতেও কিং খানকে তার দারুণ লেগেছে। উত্তরে বাদশা বলেন, ‘আর অদ্ভুত ব্যাপার হল আমি পাঠানের ঠিক পরেই এটা করেছি। পাঠানে লম্বা চুল এবং তারপর জওয়ানে হঠাৎ টাক হয়ে যাওয়াটা খুবই অদ্ভুত ছিল! একজন আবার মজা করে বলেন, ‘স্যার বউকে নিয়ে জওয়ান দেখতে যাওয়ার প্ল্যান করেছি। তবে প্রত্যেকবার বউ দেরি করিয়ে দেয়। জওয়ানের সময়ও করেছিল। কোনো টিপস দিন, সঠিক সময়ে জওয়ান দেখতে পৌঁছানোর।’ উত্তরে মজা করে কিং খান লেখেন, ‘বন্ধুরা বউদের নিয়ে সমস্যা সমাধানের প্রশ্ন দয়া করে আর করবেন না!! আমি তো নিজের সমস্যা সামলে উঠতে পারছি না, আর আপনারা আপনাদের সমস্যাও আমার উপর চাপিয়ে দিচ্ছেন! সমস্ত বউ-রা দয়া করে কোনো চাপ না নিয়ে জওয়ান দেখতে যান।’ এক অনুরাগী শাহরুখকে তার হ্যান্ডসাম লুকের রহস্য নিয়ে প্রশ্ন করেন। উত্তরে কিং খান বলেন, ‘অতিরিক্ত খাবেন না, মনে শুধুমাত্র ভালো চিন্তা রাখুন এবং একটি পরিষ্কার হৃদয় তৈরি করুন। এটাই রেসিপি!! ’ প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের জওয়ান। আইএ/ ২৭ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×