হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন


ইসলামাবাদ, ১২ নভেম্বর – পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ইসলামাবাদে বোমা হামলার পর কাবুলকে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছেন। আফগান তালেবান সরকারকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে আসিফ হুমকি দিয়েছেন, ইসলামাবাদ ‘বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে।’

আসিফের এই মন্তব্য আসে মঙ্গলবার ইসলামাবাদে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার পর, যাতে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং মঙ্গলবারের হামলার পর কাবুলের সঙ্গে যুদ্ধও একেবারে অসম্ভব নয়।’

তিনি আফগানিস্তানের পক্ষ থেকে হামলার নিন্দাকে ‘রাজনৈতিক নাটক’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের অধিকাংশই আফগান নাগরিক।

আসিফ বলেন, ‘আমরা মঙ্গলবারের হামলার পর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এই সব সন্ত্রাসীরা সেখান (আফগানিস্তান) থেকেই এসেছে।

তাই এই দুই হামলাই আসলে আফগানিস্তানের দিক থেকে আসন্ন আগ্রাসনের ভূমিকা, যা আসলে ভারতেরই আগ্রাসন—যা আফগানিস্তানের মাধ্যমে আমাদের দেশে চালানো হচ্ছে।’

তিনি ভারত ও আফগানিস্তান উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, ‘পাকিস্তান একইভাবে জবাব দেবে। পাকিস্তান কখনো কোনো সামরিক অভিযান শুরু করবে না, তবে কেউ আগ্রাসন চালালে আমরা চুপ করে থাকব না—দৃঢ়ভাবে জবাব দেওয়া হবে।’

এর আগেও আসিফ দাবি করেছিলেন, আফগানিস্তান ‘ভারতের প্রোক্সি যুদ্ধ’ লড়ছে, বিশেষ করে ডুরান্ড লাইনের বরাবর।

অনলাইনে ছড়িয়ে পড়া অন্য আরেকটি সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘ইসলামাবাদে হামলা চালিয়ে আফগানিস্তান যুদ্ধের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১২ নভেম্বর – পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ইসলামাবাদে বোমা হামলার পর কাবুলকে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছেন। আফগান তালেবান সরকারকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে আসিফ হুমকি দিয়েছেন, ইসলামাবাদ ‘বাধ্য হয়ে আফগানিস্তানে হামলা চালাতে পারে।’আসিফের এই মন্তব্য আসে মঙ্গলবার ইসলামাবাদে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার পর, যাতে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং মঙ্গলবারের হামলার পর কাবুলের সঙ্গে যুদ্ধও একেবারে অসম্ভব নয়।’তিনি আফগানিস্তানের পক্ষ থেকে হামলার নিন্দাকে ‘রাজনৈতিক নাটক’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের অধিকাংশই আফগান নাগরিক।আসিফ বলেন, ‘আমরা মঙ্গলবারের হামলার পর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এই সব সন্ত্রাসীরা সেখান (আফগানিস্তান) থেকেই এসেছে।তাই এই দুই হামলাই আসলে আফগানিস্তানের দিক থেকে আসন্ন আগ্রাসনের ভূমিকা, যা আসলে ভারতেরই আগ্রাসন—যা আফগানিস্তানের মাধ্যমে আমাদের দেশে চালানো হচ্ছে।’তিনি ভারত ও আফগানিস্তান উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, ‘পাকিস্তান একইভাবে জবাব দেবে। পাকিস্তান কখনো কোনো সামরিক অভিযান শুরু করবে না, তবে কেউ আগ্রাসন চালালে আমরা চুপ করে থাকব না—দৃঢ়ভাবে জবাব দেওয়া হবে।’এর আগেও আসিফ দাবি করেছিলেন, আফগানিস্তান ‘ভারতের প্রোক্সি যুদ্ধ’ লড়ছে, বিশেষ করে ডুরান্ড লাইনের বরাবর।অনলাইনে ছড়িয়ে পড়া অন্য আরেকটি সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘ইসলামাবাদে হামলা চালিয়ে আফগানিস্তান যুদ্ধের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে।সূত্র: কালের কণ্ঠএনএন/ ১২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×