হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জঙ্গি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


কাবুল, ২২ ফেব্রুয়ারি – প্রতিবেশী দেশ আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত এবং আরও কয়েক ডজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইসলামাবাদের নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাতভর চালানো এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে হওয়া আত্মঘাতী বোমা হামলার জবাবেই আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ৮০ জনের বেশি সদস্য প্রাণ হারিয়েছে। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে নানগরহারের একাধিক সেন্টার, খোস্তের মোলভি আব্বাস সেন্টার এবং পাকতিকার মোল্লা রাহবার ও মুখলিস ইয়ার সেন্টার অন্যতম। সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জঙ্গি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জঙ্গি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ২২ ফেব্রুয়ারি – প্রতিবেশী দেশ আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত এবং আরও কয়েক ডজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।ইসলামাবাদের নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাতভর চালানো এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে হওয়া আত্মঘাতী বোমা হামলার জবাবেই আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী।নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ৮০ জনের বেশি সদস্য প্রাণ হারিয়েছে। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে নানগরহারের একাধিক সেন্টার, খোস্তের মোলভি আব্বাস সেন্টার এবং পাকতিকার মোল্লা রাহবার ও মুখলিস ইয়ার সেন্টার অন্যতম। সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×