হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ‘ব্যাপক’ হামলা রাশিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুন ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


কিয়েভ, ২২ জুন – ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঝাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর এএফপির।

হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাদেরকে ঝাপোরিঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেন বলছে, গত তিন মাসে দেশটির জ্বালানি অবকাঠামোতে এটা অষ্টমবারের মতো বড় ধরনের হামলার ঘটনা।

দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো পঙ্গু করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় সাত কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি হচ্ছে ডিটিইকে। তারা বলছে, রাশিয়ার হামলায় তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গেছে।

জেলেনস্কি চলতি সপ্তাহেই জানিয়েছিলেন যে, ইউক্রেনের সব হাসপাতাল এবং স্কুলগুলোতে যত দ্রুত সম্ভব সোলার প্যানেল চালু করা হবে।

তিনি বলেন, তাপ ও ​​বিদ্যু অবকাঠামোতে হামলা চালিয়ে আমাদের ব্ল্যাকমেল করার জন্য রাশিয়ার যে প্রচেষ্টা
তা ব্যর্থ করতে আমরা সবকিছু করে যাব।

ইউক্রেনের মিত্রদেরকে তার দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য আরও বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্যও অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার বলেছেন যে, ওয়াশিংটন কিয়েভে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিকে অগ্রাধিকার দেবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ‘ব্যাপক’ হামলা রাশিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ‘ব্যাপক’ হামলা রাশিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুন ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২২ জুন – ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঝাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর এএফপির।হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাদেরকে ঝাপোরিঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেন বলছে, গত তিন মাসে দেশটির জ্বালানি অবকাঠামোতে এটা অষ্টমবারের মতো বড় ধরনের হামলার ঘটনা।দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো পঙ্গু করে দেওয়া হচ্ছে।ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় সাত কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি হচ্ছে ডিটিইকে। তারা বলছে, রাশিয়ার হামলায় তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গেছে।জেলেনস্কি চলতি সপ্তাহেই জানিয়েছিলেন যে, ইউক্রেনের সব হাসপাতাল এবং স্কুলগুলোতে যত দ্রুত সম্ভব সোলার প্যানেল চালু করা হবে।তিনি বলেন, তাপ ও ​​বিদ্যু অবকাঠামোতে হামলা চালিয়ে আমাদের ব্ল্যাকমেল করার জন্য রাশিয়ার যে প্রচেষ্টাতা ব্যর্থ করতে আমরা সবকিছু করে যাব।ইউক্রেনের মিত্রদেরকে তার দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য আরও বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্যও অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি।এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার বলেছেন যে, ওয়াশিংটন কিয়েভে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিকে অগ্রাধিকার দেবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি।সূত্র: জাগো নিউজআইএ/ ২২ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×