হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি – আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনার কঠোর সমালোচনা করেন।

আরও পড়ুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, হতাহতের খবর নেই

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো এই বিমান হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে অন্য দেশের ওপর দায় চাপানোর চেষ্টা করে আসছে। আফগানিস্তানে এই হামলা তেমনই একটি প্রচেষ্টা বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা জানান।

উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাক সেনাদের ওপর আফগান বাহিনীর অতর্কিত হামলার জবাবে পাকিস্তান সম্প্রতি কাবুলসহ বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করেছে। শুক্রবারও এই হামলা অব্যাহত ছিল বলে জানা গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি – আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনার কঠোর সমালোচনা করেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো এই বিমান হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে অন্য দেশের ওপর দায় চাপানোর চেষ্টা করে আসছে। আফগানিস্তানে এই হামলা তেমনই একটি প্রচেষ্টা বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা জানান।উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাক সেনাদের ওপর আফগান বাহিনীর অতর্কিত হামলার জবাবে পাকিস্তান সম্প্রতি কাবুলসহ বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করেছে। শুক্রবারও এই হামলা অব্যাহত ছিল বলে জানা গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×