হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ০৭ জানুয়ারি – ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচ শিশুসহ ১১ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ইউক্রেন-শাসিত পোসরোভস্ক শহরে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। খবর বিবিসির।

গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে এক পোস্টে বলেন, শত্রুরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তারা যতটা পাড়ছে বেসামরিকদের ওপর হামলা চালিয়ে দুর্দশা বাড়াতে চাইছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এদিকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি বলেন, রাশিয়ার সবসময়ই এ ধরনের হামলার পরিণতির কথা চিন্তা করা উচিত।

তবে ওই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। দোনেৎস্ক শহর থেকে ৭০ কিলোমিটার (৪৩ মাইল) উত্তর-পশ্চিমাঞ্চলে পোকরোভস্ক শহরটি অবস্থিত। ওই শহরটি এখন রুশ বাহিনীর দখলে রয়েছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর আগে ওই শহরের জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। যুদ্ধের কারণে অনেকেই শহর ছাড়তে বাধ্য হয়েছেন। তবে কর্মকর্তারা বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করার পরেও অনেক বাসিন্দাই আবার শহরে ফিরতে শুরু করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালায় রাশিয়া। এরপরেই রুশ সীমান্তে ৭০টির বেশি ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ০৭ জানুয়ারি – ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচ শিশুসহ ১১ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ইউক্রেন-শাসিত পোসরোভস্ক শহরে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। খবর বিবিসির। গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে এক পোস্টে বলেন, শত্রুরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তারা যতটা পাড়ছে বেসামরিকদের ওপর হামলা চালিয়ে দুর্দশা বাড়াতে চাইছে। এদিকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি বলেন, রাশিয়ার সবসময়ই এ ধরনের হামলার পরিণতির কথা চিন্তা করা উচিত। তবে ওই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। দোনেৎস্ক শহর থেকে ৭০ কিলোমিটার (৪৩ মাইল) উত্তর-পশ্চিমাঞ্চলে পোকরোভস্ক শহরটি অবস্থিত। ওই শহরটি এখন রুশ বাহিনীর দখলে রয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর আগে ওই শহরের জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। যুদ্ধের কারণে অনেকেই শহর ছাড়তে বাধ্য হয়েছেন। তবে কর্মকর্তারা বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করার পরেও অনেক বাসিন্দাই আবার শহরে ফিরতে শুরু করেছেন। চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালায় রাশিয়া। এরপরেই রুশ সীমান্তে ৭০টির বেশি ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। সূত্র: জাগো নিউজআইএ/ ০৭ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×