হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবার নিয়মভঙ্গ ঋষির! পোষ্যের জন্য পুলিশের রোষে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


লন্ডন, ১৫ মার্চ – আবারও নিয়ম ভেঙে পুলিশের রোষে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিল পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উদ্যানে ঘুরতে গিয়েও নিয়মভঙ্গ করতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনও ‘লেস’ (দড়ি) বাঁধা ছিল না। ফলে এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল সেটি। কিন্তু পার্কের নিয়ম হল সেখানে কেউ কুকুর নিয়ে গেলে সেটির গলায় লিস বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ঋষি সেই নিয়ম মানেননি।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে সেখানে এক নারীকে পার্কের নিয়মাবলী জানান এবং কুকুরটির গলায় তারপর লিস বাঁধা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

অনেকের অনুমান, পুলিশ ঋষি সুনাকের স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। এই ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়ায় নেটব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি। এর আগেও গাড়িতে সিট বেল্ট না পড়ার কারণে ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল লাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৫ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আবার নিয়মভঙ্গ ঋষির! পোষ্যের জন্য পুলিশের রোষে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবার নিয়মভঙ্গ ঋষির! পোষ্যের জন্য পুলিশের রোষে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১৫ মার্চ – আবারও নিয়ম ভেঙে পুলিশের রোষে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিল পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উদ্যানে ঘুরতে গিয়েও নিয়মভঙ্গ করতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনও ‘লেস’ (দড়ি) বাঁধা ছিল না। ফলে এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল সেটি। কিন্তু পার্কের নিয়ম হল সেখানে কেউ কুকুর নিয়ে গেলে সেটির গলায় লিস বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ঋষি সেই নিয়ম মানেননি। স্থানীয় পুলিশের পক্ষ থেকে সেখানে এক নারীকে পার্কের নিয়মাবলী জানান এবং কুকুরটির গলায় তারপর লিস বাঁধা হয়। অনেকের অনুমান, পুলিশ ঋষি সুনাকের স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। এই ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়ায় নেটব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি। এর আগেও গাড়িতে সিট বেল্ট না পড়ার কারণে ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল লাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ১৫ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×