হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছুঁইছুঁই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ জুন – ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুদিনের ব্যবধানে ফের রিজার্ভ বেড়েছে। রোববার (২৫ জুন) রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এর আগের দিন বুধবার ২৯ বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় ৩০ দশমিক ২ বিলিয়ন ডলার। গত ২৫ জুন রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি দায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার পরিশোধের পর ৮ মে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে গতি বেড়েছে। দেশের রিজার্ভের অন্যতম উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয়। চলতি জুন মাসের ২৩ দিনে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) ১৯ হাজার ৪০৩ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। অনেক ব্যাংকের কাছে এখন এলসি বা লেটার অফ ক্রেডিট পরিশোধের পর্যাপ্ত ডলার রয়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আবার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছুঁইছুঁই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছুঁইছুঁই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জুন – ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুদিনের ব্যবধানে ফের রিজার্ভ বেড়েছে। রোববার (২৫ জুন) রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এর আগের দিন বুধবার ২৯ বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় ৩০ দশমিক ২ বিলিয়ন ডলার। গত ২৫ জুন রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি দায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার পরিশোধের পর ৮ মে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে। এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে গতি বেড়েছে। দেশের রিজার্ভের অন্যতম উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয়। চলতি জুন মাসের ২৩ দিনে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) ১৯ হাজার ৪০৩ কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। অনেক ব্যাংকের কাছে এখন এলসি বা লেটার অফ ক্রেডিট পরিশোধের পর্যাপ্ত ডলার রয়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৫ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×