হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে দেখা করলেন মীর শাহে আলম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মীর শাহে আলমরংপুর,২৯ সেপ্টেম্বর- জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উ…


মীর শাহে আলম

রংপুর,২৯ সেপ্টেম্বর- জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে শহীদ আবু সাঈদের বাবা-মাসহ স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শহীদ পরিবারের পাশে বিএনপি সরকার সবসময় থাকবে বলে আশ্বাস দেন।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের বাবা-মাকে পাশে বসিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর হচ্ছে বীর সন্তানের জেলা। এ জেলা নিয়ে পুরো দেশ গর্ব করে। শহীদ আবু সাঈদ শুধু ইতিহাস নন, তিনি অনুপ্রেরণার নাম। আবু সাঈদ জাতীয় সম্পদ এবং ফ্যাসিস্ট হাসিনা পতনের সূতিকাগার।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ, কবর সংস্কারসহ বিভিন্ন উন্নয়নে আবু সাঈদ ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তাঁকে শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হবে। আবু সাঈদ আমাদের প্রেরণা, আবু সাঈদ আমাদের শক্তির উৎস—বলেন তিনি।

আরও পড়ুন

অবসরোত্তর বিধিনিষেধের অজুহাতে ৬০% অতিরিক্ত ভাতার দাবি বিটিআরসির: তোলপাড় প্রশাসনিক অঙ্গনে

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন অবহেলিত উত্তরাঞ্চলকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। রংপুরসহ পুরো উত্তরাঞ্চলকে বদলে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব পরিবার ফ্যামিলি কার্ড এবং সব কৃষক কৃষক কার্ড পাবেন। এ নিয়ে কোনো তদবির বা টাউট-বাটপারের খপ্পরে না পড়তে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

১১ দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, তেল-গ্যাস সংকটের কথা বলে লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হয়েছে। সংসদের বাইরে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

সারের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলের নির্বাচিত কিছু এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে জনগণের সরকারকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

এ সময় আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমসহ সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে দেখা করলেন মীর শাহে আলম সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মীর শাহে আলমরংপুর,২৯ সেপ্টেম্বর- জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে দেখা করলেন মীর শাহে আলম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে দেখা করলেন মীর শাহে আলম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] মীর শাহে আলমরংপুর,২৯ সেপ্টেম্বর- জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে শহীদ আবু সাঈদের বাবা-মাসহ স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শহীদ পরিবারের পাশে বিএনপি সরকার সবসময় থাকবে বলে আশ্বাস দেন।কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের বাবা-মাকে পাশে বসিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর হচ্ছে বীর সন্তানের জেলা। এ জেলা নিয়ে পুরো দেশ গর্ব করে। শহীদ আবু সাঈদ শুধু ইতিহাস নন, তিনি অনুপ্রেরণার নাম। আবু সাঈদ জাতীয় সম্পদ এবং ফ্যাসিস্ট হাসিনা পতনের সূতিকাগার।তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ, কবর সংস্কারসহ বিভিন্ন উন্নয়নে আবু সাঈদ ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তাঁকে শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হবে। আবু সাঈদ আমাদের প্রেরণা, আবু সাঈদ আমাদের শক্তির উৎস—বলেন তিনি।উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন অবহেলিত উত্তরাঞ্চলকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। রংপুরসহ পুরো উত্তরাঞ্চলকে বদলে দেওয়া হবে।ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব পরিবার ফ্যামিলি কার্ড এবং সব কৃষক কৃষক কার্ড পাবেন। এ নিয়ে কোনো তদবির বা টাউট-বাটপারের খপ্পরে না পড়তে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।১১ দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, তেল-গ্যাস সংকটের কথা বলে লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হয়েছে। সংসদের বাইরে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।সারের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলের নির্বাচিত কিছু এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে জনগণের সরকারকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।এ সময় আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমসহ সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×