হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম ভিসা পুনরায় চালু করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অনুরোধ জানান।

আরও পড়ুন

ধানমন্ডি ৩২-এর সামনে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার, পাশে চিরকুট

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শ্রম ভিসা চালুর পাশাপাশি ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে দুই দেশের সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষরের আলোচনা ত্বরান্বিত করা এবং জ্বালানি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম ভিসা পুনরায় চালু করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অনুরোধ জানান।বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পররাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শ্রম ভিসা চালুর পাশাপাশি ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে দুই দেশের সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষরের আলোচনা ত্বরান্বিত করা এবং জ্বালানি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×