ঢাকা,১০ নভেম্বর- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ককটেল দুটির সঙ্গে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ এবং ‘জয় বাংলা, জয় মুজিববাদ’ লেখা দুটি চিরকুটও পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের পাশ থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টহলরত সদস্যরা দায়িত্ব পালনের সময় চিরকুটের ওপর রাখা ককটেল দুটি দেখতে পান। পরে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বলেন, ককটেল দুটি অবিস্ফোরিত অবস্থায় থাকায় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তবে কে বা কারা ককটেল দুটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ধানমন্ডি ৩২-এর সামনে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার, পাশে চিরকুট সম্পর্কিত তথ্য কী?
উত্তর: অবিস্ফোরিত দুটি ককটেলঢাকা,১০ নভেম্বর- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।



মন্তব্য করুন