হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন


ঢাকা, ১৪ মার্চ – দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই পাঁচজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপির নেতা। আগামীকাল থেকে তারা নিজ নিজ কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা ৩ অনুযায়ী এই প্রশাসকেরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচন পর্যন্ত এই রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর নবনির্বাচিত মেয়রের কাছে তারা দায়িত্ব হস্তান্তর করবেন।

এই পাঁচজনসহ দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সম্পন্ন করল সরকার। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণে মো. আবদুস সালাম ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান খুলনায় নজরুল ইসলাম মঞ্জু সিলেটে আবদুল কাইয়ুম চৌধুরী নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ মার্চ – দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই পাঁচজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপির নেতা। আগামীকাল থেকে তারা নিজ নিজ কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন।এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা ৩ অনুযায়ী এই প্রশাসকেরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচন পর্যন্ত এই রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর নবনির্বাচিত মেয়রের কাছে তারা দায়িত্ব হস্তান্তর করবেন।এই পাঁচজনসহ দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সম্পন্ন করল সরকার। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণে মো. আবদুস সালাম ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান খুলনায় নজরুল ইসলাম মঞ্জু সিলেটে আবদুল কাইয়ুম চৌধুরী নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×