হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরাকান বিদ্রোহীর গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ মে ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম (২৮)।

সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের পুত্র। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তপথে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যান্য সময়ের মত এবারও গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের প্রায় দুই কিলোমিটার ভিতরে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় চলে যায় এই গরু ব্যবসায়ী।

সেখানে মিয়ানমারের স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গে কোনো বিষয়ে বনাবনি না হওয়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে বাংলাদেশী যুবকের মাথায় গুলি করে বিদ্রোহী সংগঠনের একজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু বাংলাদেশী যুবক আবুল কালামের। লাশটি সীমান্তের ওপারেই পড়ে আছে এখনো।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, রোববার সকালে বামহাতির ছড়া এলাকার এক বাসিন্দারকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যার খবর পেয়েছি। তবে বিস্তারিত জানা যায়নি এখনো।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই মরিয়ম আক্তার জানান, সীমান্তের ওপারে বাংলাদেশী যুবকের মৃত্যুর কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আরাকান বিদ্রোহীর গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরাকান বিদ্রোহীর গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ মে ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম (২৮)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের পুত্র। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তপথে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যান্য সময়ের মত এবারও গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের প্রায় দুই কিলোমিটার ভিতরে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় চলে যায় এই গরু ব্যবসায়ী। সেখানে মিয়ানমারের স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গে কোনো বিষয়ে বনাবনি না হওয়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে বাংলাদেশী যুবকের মাথায় গুলি করে বিদ্রোহী সংগঠনের একজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু বাংলাদেশী যুবক আবুল কালামের। লাশটি সীমান্তের ওপারেই পড়ে আছে এখনো। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, রোববার সকালে বামহাতির ছড়া এলাকার এক বাসিন্দারকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যার খবর পেয়েছি। তবে বিস্তারিত জানা যায়নি এখনো। এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই মরিয়ম আক্তার জানান, সীমান্তের ওপারে বাংলাদেশী যুবকের মৃত্যুর কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×