হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আর্জেন্টিনা ফাইনালে উঠলে ম্যাচ পরিচালনার সুযোগ হারাতে পারেন রেফারি মাইকেল অলিভার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


লন্ডন, ৮ জুলাই – চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দৌড়ে ইংল্যান্ডের রেফারি মাইকেল অলিভারের নাম থাকলেও একটি বিশেষ কারণে তার স্বপ্ন থমকে যেতে পারে। রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে আর্জেন্টিনা ফাইনালে উঠলে ৪১ বছর বয়সী এই ইংলিশ রেফারিকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হতে পারে। মূলত ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের জের ধরে ফিফা এই দীর্ঘস্থায়ী নীতি অনুসরণ করে আসছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে আর্জেন্টিনা সংশ্লিষ্ট ম্যাচে ইংল্যান্ডের কোনো রেফারিকে দায়িত্ব না দেওয়ার অলিখিত নিয়ম রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য নিহত হন। এই বিষয়টি এখনো দুই দেশের মধ্যে অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু হিসেবে গণ্য হয়। এই কারণে আর্জেন্টিনার কোনো ম্যাচে যেমন ইংলিশ রেফারি দেওয়া হয় না, তেমনি ইংল্যান্ডের ম্যাচেও কোনো আর্জেন্টাইন রেফারি নিয়োগ করা হয় না।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আরেক ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর। সেবার আর্জেন্টিনা ফাইনালে ওঠায় তাকে ম্যাচ পরিচালনার দৌড় থেকে বাদ দেওয়া হয়েছিল।

মাইকেল অলিভার বর্তমান বিশ্বকাপে ইতোমধ্যে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনার মাধ্যমে তার ম্যাচ সংখ্যা সাতে পৌঁছাবে যা যেকোনো ইংলিশ রেফারির জন্য বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ পরিচালনার রেকর্ড।

এনএন/ ৮ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আর্জেন্টিনা ফাইনালে উঠলে ম্যাচ পরিচালনার সুযোগ হারাতে পারেন রেফারি মাইকেল অলিভার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আর্জেন্টিনা ফাইনালে উঠলে ম্যাচ পরিচালনার সুযোগ হারাতে পারেন রেফারি মাইকেল অলিভার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ৮ জুলাই – চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দৌড়ে ইংল্যান্ডের রেফারি মাইকেল অলিভারের নাম থাকলেও একটি বিশেষ কারণে তার স্বপ্ন থমকে যেতে পারে। রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে আর্জেন্টিনা ফাইনালে উঠলে ৪১ বছর বয়সী এই ইংলিশ রেফারিকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হতে পারে। মূলত ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের জের ধরে ফিফা এই দীর্ঘস্থায়ী নীতি অনুসরণ করে আসছে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে আর্জেন্টিনা সংশ্লিষ্ট ম্যাচে ইংল্যান্ডের কোনো রেফারিকে দায়িত্ব না দেওয়ার অলিখিত নিয়ম রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার।ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য নিহত হন। এই বিষয়টি এখনো দুই দেশের মধ্যে অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু হিসেবে গণ্য হয়। এই কারণে আর্জেন্টিনার কোনো ম্যাচে যেমন ইংলিশ রেফারি দেওয়া হয় না, তেমনি ইংল্যান্ডের ম্যাচেও কোনো আর্জেন্টাইন রেফারি নিয়োগ করা হয় না।এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আরেক ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর। সেবার আর্জেন্টিনা ফাইনালে ওঠায় তাকে ম্যাচ পরিচালনার দৌড় থেকে বাদ দেওয়া হয়েছিল।মাইকেল অলিভার বর্তমান বিশ্বকাপে ইতোমধ্যে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনার মাধ্যমে তার ম্যাচ সংখ্যা সাতে পৌঁছাবে যা যেকোনো ইংলিশ রেফারির জন্য বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ পরিচালনার রেকর্ড।এনএন/ ৮ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×