হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন


ঢাকা, ২৪ মার্চ – সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতের এক অভিযানে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন

তিনি জানান যে তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে তবে এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায় বারিধারা ডিওএইচএস এলাকার দুই নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। এক এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন। জরুরি অবস্থার সেই সময়ে পর্দার আড়াল থেকে যৌথবাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন জেনারেল মাসুদ এমনটাই ধারণা করা হয়। সেই সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল।

সেনাবাহিনী থেকে অবসরের পর ২০১৮ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ সংসদ নির্বাচনে ফেনী তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মার্চ – সাবেক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতের এক অভিযানে তাকে আটক করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান যে তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে তবে এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।পুলিশ সূত্রে জানা যায় বারিধারা ডিওএইচএস এলাকার দুই নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। এক এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন। জরুরি অবস্থার সেই সময়ে পর্দার আড়াল থেকে যৌথবাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন জেনারেল মাসুদ এমনটাই ধারণা করা হয়। সেই সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল।সেনাবাহিনী থেকে অবসরের পর ২০১৮ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ সংসদ নির্বাচনে ফেনী তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।এনএন/ ২৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×