হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আল্লাহ আল্লাহ’ স্লোগানে শান্তি সমাবেশে শামীম ওসমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ জুলাই ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ জুলাই – রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশ। শুক্রবার দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই সমাবেশে যোগ দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

বড় একটি মিছিল নিয়ে নারায়ণগঞ্জ থেকে এই শান্তি সমাবেশে যোগ দিয়েছেন তিনি। মিছিলে নিজেই স্লোগান দিয়েছেন শামীম ওসমান, সঙ্গে তাল মিলিয়েছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

‘আল্লাহ আল্লাহ’ স্লোগানে মুখরিত করে তোলেন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সড়ক।

এছাড়া ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এই সমাবেশে।

শুক্রবার দুপুর ২টার দিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। প্রথমেই ‘জয় বাংলা, বাংলার জয়’ গান পরিবেশন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

সূত্র: সমকাল
এম ইউ/২৮ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘আল্লাহ আল্লাহ’ স্লোগানে শান্তি সমাবেশে শামীম ওসমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আল্লাহ আল্লাহ’ স্লোগানে শান্তি সমাবেশে শামীম ওসমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ জুলাই – রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশ। শুক্রবার দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই সমাবেশে যোগ দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। বড় একটি মিছিল নিয়ে নারায়ণগঞ্জ থেকে এই শান্তি সমাবেশে যোগ দিয়েছেন তিনি। মিছিলে নিজেই স্লোগান দিয়েছেন শামীম ওসমান, সঙ্গে তাল মিলিয়েছেন নেতাকর্মীরা। ‘আল্লাহ আল্লাহ’ স্লোগানে মুখরিত করে তোলেন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সড়ক। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এই সমাবেশে। শুক্রবার দুপুর ২টার দিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। প্রথমেই ‘জয় বাংলা, বাংলার জয়’ গান পরিবেশন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সূত্র: সমকালএম ইউ/২৮ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×