মহাগ্রন্থ পবিত্র আল্ কোরআন অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ওলামা পরিষদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাদে আছর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে আলেম ওলামার নেতৃত্বে বের হওয়া মিছিলটিতে মুহূর্তে হাজারো তৌহিদী জনতা অংশগ্রহণ করে কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ।
মিছিলটি বাজারের অলিগলি প্রদক্ষীন শেষে মহাসড়কের ঈদগাহ বাস স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
এ সময় বক্তারা ঘুমন্ত সিংহ মুসলমান জাতি যদি জেগে ওঠে কোরআন ও ইসলাম অবমাননাকারীদের এই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
তারা অবিলম্বে এসব ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।




মন্তব্য করুন