হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


জেরুসালেম, ১৭ সেপ্টেম্বর – অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরের অন্যতম প্রধান প্রবেশদ্বার বাব আস-সিলসিলায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার মুসল্লিদের ওপর এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার আল-আকসা মসজিদে চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা আল-আকসা মসজিদ থেকে মুসল্লিদের বের করে দেয় এবং এর চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইহুদি নববর্ষ রোশ হাশানা উপলক্ষ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য পথ পরিষ্কার করতে এই পদক্ষেপ নেয় সৈন্যরা। এ সময় ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

লেবানন-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন বলছে, রোশ হাশানাহ উদযাপনের জন্য শত শত অতি-জাতীয়তাবাদী ইসরায়েলি নাগরিক ইসরায়েলের সৈন্যদের পাহারায় মরক্কো প্রবেশদ্বার দিয়ে আল-আকসা চত্বরে প্রবেশ করেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের আগে মসজিদ চত্বর থেকে মুসল্লিদের সরিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছে আল-আকসা কর্তৃপক্ষ। রোশ হাশানাহ উদযাপনের জন্য ইহুদিদের টেম্পল মাউন্ট নামে পরিচিত আল-আকসা চত্বরে বাধাহীন প্রবেশ নিশ্চিতের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি ও অনুপ্রবেশের বিরুদ্ধে আপত্তি জানাতে রোববার ফজরের নামাজের পর কিছু মুসল্লি ইসলামের অন্যতম পবিত্র ওই স্থানে জড়ো হয়েছিলেন।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বলছে, বাব আস-সিলসিলার কাছে একজন পুরুষ ও বয়স্ক নারীসহ তিন মুসল্লিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেছে ইসরায়েলি বাহিনী। তারা আল-আকসার প্রবেশদ্বারের কাছে ইসরায়েলি এক বসতি স্থাপনকারীর হর্ন বাজানোর বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।

আল-মায়াদিন বলেছে, আল-আকসার ভেতর থেকে দুই মুসল্লিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পরে তাদের অজ্ঞাত স্থানে নেওয়া হয়। মসজিদ চত্বরে বসতি স্থাপনকারীদের চলাফেরার বিভিন্ন ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩

 




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুসালেম, ১৭ সেপ্টেম্বর – অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরের অন্যতম প্রধান প্রবেশদ্বার বাব আস-সিলসিলায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার মুসল্লিদের ওপর এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার আল-আকসা মসজিদে চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা আল-আকসা মসজিদ থেকে মুসল্লিদের বের করে দেয় এবং এর চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইহুদি নববর্ষ রোশ হাশানা উপলক্ষ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য পথ পরিষ্কার করতে এই পদক্ষেপ নেয় সৈন্যরা। এ সময় ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। লেবানন-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন বলছে, রোশ হাশানাহ উদযাপনের জন্য শত শত অতি-জাতীয়তাবাদী ইসরায়েলি নাগরিক ইসরায়েলের সৈন্যদের পাহারায় মরক্কো প্রবেশদ্বার দিয়ে আল-আকসা চত্বরে প্রবেশ করেন। ইসরায়েলি সামরিক বাহিনী বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের আগে মসজিদ চত্বর থেকে মুসল্লিদের সরিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছে আল-আকসা কর্তৃপক্ষ। রোশ হাশানাহ উদযাপনের জন্য ইহুদিদের টেম্পল মাউন্ট নামে পরিচিত আল-আকসা চত্বরে বাধাহীন প্রবেশ নিশ্চিতের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি ও অনুপ্রবেশের বিরুদ্ধে আপত্তি জানাতে রোববার ফজরের নামাজের পর কিছু মুসল্লি ইসলামের অন্যতম পবিত্র ওই স্থানে জড়ো হয়েছিলেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বলছে, বাব আস-সিলসিলার কাছে একজন পুরুষ ও বয়স্ক নারীসহ তিন মুসল্লিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেছে ইসরায়েলি বাহিনী। তারা আল-আকসার প্রবেশদ্বারের কাছে ইসরায়েলি এক বসতি স্থাপনকারীর হর্ন বাজানোর বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। আল-মায়াদিন বলেছে, আল-আকসার ভেতর থেকে দুই মুসল্লিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পরে তাদের অজ্ঞাত স্থানে নেওয়া হয়। মসজিদ চত্বরে বসতি স্থাপনকারীদের চলাফেরার বিভিন্ন ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×