হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকতে পারে তিন দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১, ১০:৫২ অপরাহ্ন

ঋতুবৈচিত্র্যের নিয়ম মেনেই যেন এবার শীত তার আগমনী জানান দিল। ঋতুটি প্রথম মাস পৌষের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মোটামুটি শীত জেঁকে বসেছে। প্রতিদিনই কমে আসছে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার থেকে সেই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। ফলে এই মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সোমবার থেকে তাপমাত্রা কমে আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আর এই অবস্থা থাকতে পারে টানা দুই দিন। তার মানে সোম বা মঙ্গলবার থেকে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে।

সাধারণত বড় এলাকাজুড়ে আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু, ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, সোমবার রাত থেকে রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এই শৈত্যপ্রবাহ আগামী দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হবে না বলেই তারা মনে করছেন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুরের বদলগাছি, দিনাজপুর, নীলফামারীর সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নেত্রকোনা, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা ১৩ থেকে ১০ ডিগ্রির মধ্যে আছে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, রাজশাহীতে ১২ দশমিক ৮, খুলনায় ১৫ দশমিক ৩, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৪ দশমিক ৪, রংপুরে ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

আসছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকতে পারে তিন দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকতে পারে তিন দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১, ১০:৫২ অপরাহ্ন
Print Image
ঋতুবৈচিত্র্যের নিয়ম মেনেই যেন এবার শীত তার আগমনী জানান দিল। ঋতুটি প্রথম মাস পৌষের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মোটামুটি শীত জেঁকে বসেছে। প্রতিদিনই কমে আসছে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার থেকে সেই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। ফলে এই মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সোমবার থেকে তাপমাত্রা কমে আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আর এই অবস্থা থাকতে পারে টানা দুই দিন। তার মানে সোম বা মঙ্গলবার থেকে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে। সাধারণত বড় এলাকাজুড়ে আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু, ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আবহাওয়া অফিসের তথ্য বলছে, সোমবার রাত থেকে রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এই শৈত্যপ্রবাহ আগামী দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হবে না বলেই তারা মনে করছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুরের বদলগাছি, দিনাজপুর, নীলফামারীর সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নেত্রকোনা, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা ১৩ থেকে ১০ ডিগ্রির মধ্যে আছে। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, রাজশাহীতে ১২ দশমিক ৮, খুলনায় ১৫ দশমিক ৩, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৪ দশমিক ৪, রংপুরে ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×