হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৪ জানুয়ারি – পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো অবস্থায় বাংলাদেশকে টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া উচিত।

লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নকভি বলেন, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না চাওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা ন্যায্য নয়। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও তিনি এই একই কথা তুলে ধরেছেন।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

তিনি বলেন, গত ৪ জানুয়ারি বাংলাদেশ ঘোষণা দেয় যে, ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনা এবং আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি।

এরপরও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থেকে ভারতে সফর না করার কথা জানায়। এতে করে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে—এমন খবরও প্রকাশ পেয়েছে।

নকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও বিষয়টি বলেছি। এখানে ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। একটি দেশ যখন ইচ্ছে তখন সিদ্ধান্ত নিতে পারে, আরেকটি দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আচরণ করা হচ্ছে। এই কারণেই আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৪ জানুয়ারি – পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো অবস্থায় বাংলাদেশকে টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া উচিত।লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নকভি বলেন, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না চাওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা ন্যায্য নয়। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও তিনি এই একই কথা তুলে ধরেছেন।তিনি বলেন, গত ৪ জানুয়ারি বাংলাদেশ ঘোষণা দেয় যে, ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনা এবং আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি।এরপরও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থেকে ভারতে সফর না করার কথা জানায়। এতে করে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে—এমন খবরও প্রকাশ পেয়েছে।নকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও বিষয়টি বলেছি। এখানে ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। একটি দেশ যখন ইচ্ছে তখন সিদ্ধান্ত নিতে পারে, আরেকটি দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আচরণ করা হচ্ছে। এই কারণেই আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×