হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসন্ন নির্বাচনে অপতথ্য রোধে সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে টিকটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন


ঢাকা, ২৬ নভেম্বর – টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা– যে টিকটক কোনোভাবেই নির্বাচনপ্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না।

তিনি নিশ্চিত করেন যে নির্বাচনকে ঘিরে প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।

বৈঠকে টিকটক তাদের বিদ্যমান সেফটি মেকানিজম, মিসইনফরমেশন (অপতথ্য) দমনে তাদের বিস্তারিত নীতিমালা এবং ইসির সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরে।

উক্ত বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টিকটকের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসন্ন নির্বাচনে অপতথ্য রোধে সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে টিকটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসন্ন নির্বাচনে অপতথ্য রোধে সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে টিকটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ নভেম্বর – টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে।বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা– যে টিকটক কোনোভাবেই নির্বাচনপ্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না।তিনি নিশ্চিত করেন যে নির্বাচনকে ঘিরে প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।বৈঠকে টিকটক তাদের বিদ্যমান সেফটি মেকানিজম, মিসইনফরমেশন (অপতথ্য) দমনে তাদের বিস্তারিত নীতিমালা এবং ইসির সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরে।উক্ত বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টিকটকের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×