ঢাকা, ০৮ আগস্ট – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করবে।
শুক্রবার (৮ আগস্ট) পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে বর্তমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন
ডিএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করবে।
তিনি বলেন, বিগত বছরে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় যে ভঙ্গুর অবস্থায় পুলিশ চলে গিয়েছিল তা থেকে এখন অনেকটাই পেশাদারত্বে ফিরে এসেছে।
এই পেশাদারত্ব আরও উন্নত করে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এছাড়াও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ আগস্ট ২০২৫




মন্তব্য করুন