হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসন্ন নির্বাচন ও রমজান মাসকে সামনে রেখে রেমিট্যান্সে বাড়ছে গতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। সময় যত এগোচ্ছে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস প্রবাসী আয়ও তত বাড়ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভালো প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও রমজানকে ঘিরে প্রবাসীরা পরিবারের বাড়তি খরচ মেটাতে এবং দেশে অতিরিক্ত অর্থ পাঠাতে আগ্রহী হন। এ কারণেই সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট চাঙাভাব দেখা যাচ্ছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

তথ্য অনুযায়ী, সর্বশেষ ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ডলার। সে সময় ঈদুল ফিতর সামনে থাকায় প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য শেষ হওয়া ২০২৫ সালে দেশের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৮২ কোটি ডলার, যা প্রায় দেশের বৈদেশিক মুদ্রার মজুতের সমান।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসন্ন নির্বাচন ও রমজান মাসকে সামনে রেখে রেমিট্যান্সে বাড়ছে গতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসন্ন নির্বাচন ও রমজান মাসকে সামনে রেখে রেমিট্যান্সে বাড়ছে গতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। সময় যত এগোচ্ছে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস প্রবাসী আয়ও তত বাড়ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভালো প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও রমজানকে ঘিরে প্রবাসীরা পরিবারের বাড়তি খরচ মেটাতে এবং দেশে অতিরিক্ত অর্থ পাঠাতে আগ্রহী হন। এ কারণেই সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট চাঙাভাব দেখা যাচ্ছে।তথ্য অনুযায়ী, সর্বশেষ ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ডলার। সে সময় ঈদুল ফিতর সামনে থাকায় প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য শেষ হওয়া ২০২৫ সালে দেশের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৮২ কোটি ডলার, যা প্রায় দেশের বৈদেশিক মুদ্রার মজুতের সমান।পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×