হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ হাসিম (২৬) এক মাদক কারবারী র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার মৃত মুহিব উল্লাহর ছেলে মোঃ হাসিম (২৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ পরিচালনার করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ হাসিম নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে আটক ব্যক্তির কাছ থেকে জানা যায়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ হাসিম (২৬) এক মাদক কারবারী র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার মৃত মুহিব উল্লাহর ছেলে মোঃ হাসিম (২৬)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ পরিচালনার করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ হাসিম নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে আটক ব্যক্তির কাছ থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×