হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসাদুজ্জামান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন


ঢাকা, ১১ মার্চ – সাড়ে ২১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান এবং মেয়ে শাফিয়া তাসনিম খানের নামে ২০২৪ সালের ৯ অক্টোবর পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। একই দিনে সাবেক এই মন্ত্রীর এপিএস মনির হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়।

দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, মামলার তদন্ত চলাকালে আসামি লুৎফুল তাহমিনা খানের নামে ২০ কোটি ৯ লাখ ২৫ হাজার ৬৯৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া যায়। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ মাত্র ৫ কোটি ২২ লাখ ২৮ হাজার ২২৭ টাকা। অর্থাৎ তার নামে ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার ৪৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এই সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। দুদকের দাবি, স্বামীর সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এছাড়া লুৎফুল তাহমিনা খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হওয়া ৬ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ৭৮০ টাকার উৎসও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। ধারণা করা হচ্ছে, এই অর্থ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া ঘুষ বা উৎকোচ, যা অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ব্যাংকে নগদায়ন করা হয়েছে।

এনএন/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসাদুজ্জামান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসাদুজ্জামান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – সাড়ে ২১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান এবং মেয়ে শাফিয়া তাসনিম খানের নামে ২০২৪ সালের ৯ অক্টোবর পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। একই দিনে সাবেক এই মন্ত্রীর এপিএস মনির হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়।দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, মামলার তদন্ত চলাকালে আসামি লুৎফুল তাহমিনা খানের নামে ২০ কোটি ৯ লাখ ২৫ হাজার ৬৯৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া যায়। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ মাত্র ৫ কোটি ২২ লাখ ২৮ হাজার ২২৭ টাকা। অর্থাৎ তার নামে ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার ৪৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এই সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। দুদকের দাবি, স্বামীর সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।এছাড়া লুৎফুল তাহমিনা খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হওয়া ৬ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ৭৮০ টাকার উৎসও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। ধারণা করা হচ্ছে, এই অর্থ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া ঘুষ বা উৎকোচ, যা অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ব্যাংকে নগদায়ন করা হয়েছে।এনএন/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×