হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনকে প্রথমবারের মতো লেপার্ড ট্যাংক দিল পোল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

ওয়ারশ, ২৪ ফেব্রুয়ারি – রাশিয়ার সামরিক আগ্রাসন রুখে দিতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে জার্মানির তৈরি প্রথম লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। দেশটি ইউক্রেনে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে সেগুলো ব্যবহার করতে হয়।

এক টুইট পোস্টে পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বলেন, প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকির কিয়েভ সফর ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীতে কিয়েভ সফর করছেন মোরাওয়েকি।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

লেপার্ড-২ ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। এ ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে। ডিজাইনও বিভিন্ন রকম হয়। এ ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, যার মাধ্যমে রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করা যায়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনকে প্রথমবারের মতো লেপার্ড ট্যাংক দিল পোল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনকে প্রথমবারের মতো লেপার্ড ট্যাংক দিল পোল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়ারশ, ২৪ ফেব্রুয়ারি – রাশিয়ার সামরিক আগ্রাসন রুখে দিতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে জার্মানির তৈরি প্রথম লেপার্ড-২ ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। দেশটি ইউক্রেনে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে সেগুলো ব্যবহার করতে হয়। এক টুইট পোস্টে পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওর মুলার বলেন, প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকির কিয়েভ সফর ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীতে কিয়েভ সফর করছেন মোরাওয়েকি। লেপার্ড-২ ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। এ ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে। ডিজাইনও বিভিন্ন রকম হয়। এ ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, যার মাধ্যমে রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করা যায়। সূত্র: দেশ রূপান্তর আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×