হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে আর যুদ্ধ করবে না ওয়াগনার বাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জুন ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


মস্কো, ২৯ জুন – ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে আর লড়াই চালাবে না ওয়াগনার বাহিনী।

মস্কোর বিরুদ্ধে বিদ্রোহের পরেই ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে ক্রেমলিনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের সাহায্য করার প্রয়োজন নেই। ইউক্রেনকে শায়েস্তা করতে রাশিয়ার সেনারা যথেষ্ট।

আরও পড়ুন

ইরানে হামলার পরিকল্পনা প্রস্তুত যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় সামরিক বাহিনী

রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করতে অস্বীকার করায় ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কর্নেল জেনারেল আন্দ্রেই কার্তাপোলভ এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, চুক্তিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার শর্ত দেওয়া হয়েছিল ওয়াগনার বাহিনীকে।

গত শুক্রবার আচমকাই রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গত ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন সীমান্তে রাশিয়ার হয়ে লড়াই চালাচ্ছে ওয়াগনার বাহিনী। ইউক্রেন সীমান্ত ছেড়ে মস্কোর অভিমুখে রওনাও করেছিল প্রিগোজিনের নেতৃত্বাধীন বাহিনী। রোস্তভ অন ডন ও ভোরেনেজ শহরের দখলও নিয়েছিল। কিন্তু আচমকা বিদ্রোহে ইতি টানার ঘোষণা করেন প্রিগোজিন।

রুশ সেনার হাতে ধরা পড়লে শাস্তির ধড়-মুণ্ডু আশঙ্কায় তড়িঘড়ি করে রাশিয়া ছেড়ে বেলারুশে আশ্রয় নিয়েছেন ওয়াগনার বাহিনীর প্রধান।

গত সোমবারই এক অডিও বার্তা প্রকাশ করে প্রিগোজিন জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উ‍ৎখাত করার লক্ষ্যে বিদ্রোহ করা হয়নি। রুশ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাদের অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো লক্ষ্য ছিল।

এদিকে বিদ্রোহ করা ওয়াগনার বাহিনীর ওপরে আর বিশ্বাস করা উচিত হবে না বলে সিদ্ধান্ত নেন রাশিয়ার উচ্চপদস্ত সেনা কর্মকর্তারা৷

সূত্র: যুগান্তর
আইএ/ ২৯ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে আর যুদ্ধ করবে না ওয়াগনার বাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে আর যুদ্ধ করবে না ওয়াগনার বাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৯ জুন – ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে আর লড়াই চালাবে না ওয়াগনার বাহিনী। মস্কোর বিরুদ্ধে বিদ্রোহের পরেই ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে ক্রেমলিনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের সাহায্য করার প্রয়োজন নেই। ইউক্রেনকে শায়েস্তা করতে রাশিয়ার সেনারা যথেষ্ট। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করতে অস্বীকার করায় ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কর্নেল জেনারেল আন্দ্রেই কার্তাপোলভ এ কথা জানিয়েছেন। প্রসঙ্গত, চুক্তিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার শর্ত দেওয়া হয়েছিল ওয়াগনার বাহিনীকে। গত শুক্রবার আচমকাই রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গত ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন সীমান্তে রাশিয়ার হয়ে লড়াই চালাচ্ছে ওয়াগনার বাহিনী। ইউক্রেন সীমান্ত ছেড়ে মস্কোর অভিমুখে রওনাও করেছিল প্রিগোজিনের নেতৃত্বাধীন বাহিনী। রোস্তভ অন ডন ও ভোরেনেজ শহরের দখলও নিয়েছিল। কিন্তু আচমকা বিদ্রোহে ইতি টানার ঘোষণা করেন প্রিগোজিন। রুশ সেনার হাতে ধরা পড়লে শাস্তির ধড়-মুণ্ডু আশঙ্কায় তড়িঘড়ি করে রাশিয়া ছেড়ে বেলারুশে আশ্রয় নিয়েছেন ওয়াগনার বাহিনীর প্রধান। গত সোমবারই এক অডিও বার্তা প্রকাশ করে প্রিগোজিন জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উ‍ৎখাত করার লক্ষ্যে বিদ্রোহ করা হয়নি। রুশ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাদের অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো লক্ষ্য ছিল। এদিকে বিদ্রোহ করা ওয়াগনার বাহিনীর ওপরে আর বিশ্বাস করা উচিত হবে না বলে সিদ্ধান্ত নেন রাশিয়ার উচ্চপদস্ত সেনা কর্মকর্তারা৷ সূত্র: যুগান্তরআইএ/ ২৯ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×