হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

কিয়েভ, ১৩ জুলাই – ইউক্রেনে একটি ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রাশিয়ার বেশ কিছু সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের বার্দিয়ানস্কে একটি হোটেলে হামলায় লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ মারা গেছেন বলে জানা গেছে। ওই হোটেলটি রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। খবর বিবিসির।

ওই জেনারেলের মৃত্যুর বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ার যুদ্ধ সম্প্রচার করা চ্যানেলগুলো ব্যাপকভাবে এই খবর প্রচার করছে। একটি টিভি চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেন, প্রায় সব মিডিয়াতেই এই খবরটি প্রচার করা হয়েছে।

রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সোকভ। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম রোশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।

গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেন, সংঘাতের শুরুতেই মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে ফিরে গিয়েছিলেন।

তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আঘাত পেয়েছিলেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, দুর্ভাগ্যবশত বীরত্বের সঙ্গেই প্রাণ হারান জেনারেল ওলেগ সোকভ। এই মানুষটি অনেক সম্মানের দাবিদার।

টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধবিষয়ক অনেক অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়ারগোঞ্জো অ্যান্ড মিলিটারি ইনফরমেন্চ নামের একটি ব্লগ সাইটেও তার মৃত্যুর কথা জানানো হয়। ওই চ্যানেলের ফলোয়ার পাঁচ লাখের বেশি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ১৩ জুলাই – ইউক্রেনে একটি ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রাশিয়ার বেশ কিছু সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের বার্দিয়ানস্কে একটি হোটেলে হামলায় লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ মারা গেছেন বলে জানা গেছে। ওই হোটেলটি রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। খবর বিবিসির। ওই জেনারেলের মৃত্যুর বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ার যুদ্ধ সম্প্রচার করা চ্যানেলগুলো ব্যাপকভাবে এই খবর প্রচার করছে। একটি টিভি চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেন, প্রায় সব মিডিয়াতেই এই খবরটি প্রচার করা হয়েছে। রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সোকভ। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম রোশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ। গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেন, সংঘাতের শুরুতেই মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে ফিরে গিয়েছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আঘাত পেয়েছিলেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, দুর্ভাগ্যবশত বীরত্বের সঙ্গেই প্রাণ হারান জেনারেল ওলেগ সোকভ। এই মানুষটি অনেক সম্মানের দাবিদার। টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধবিষয়ক অনেক অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়ারগোঞ্জো অ্যান্ড মিলিটারি ইনফরমেন্চ নামের একটি ব্লগ সাইটেও তার মৃত্যুর কথা জানানো হয়। ওই চ্যানেলের ফলোয়ার পাঁচ লাখের বেশি। সূত্র: জাগো নিউজআইএ/ ১৩ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×