হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া বদরখালী ফেরীঘাটে প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণের অভিযোগ, হুমকির মুখে জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া উপকুলের বদরখালী ফেরীঘাট লাগোয়া নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে মাছের ঘের বানানোর অভিযোগ উঠেছে। গত দুই দিনে ১৫ থেকে ২০ জনের একটি দল বদর…

কক্সবাজারের চকরিয়া উপকুলের বদরখালী ফেরীঘাট লাগোয়া নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে মাছের ঘের বানানোর অভিযোগ উঠেছে। গত দুই দিনে ১৫ থেকে ২০ জনের একটি দল বদরখালী ফেরিঘাট এলাকা থেকে এসব গাছ কাটে এবং বনের ভেতরে বাঁধ নির্মাণ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকূলে ব্যাপক প্রাণহানির পর ঝড় ও জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কা সামলাতে এই প্যারাবন গড়ে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান (উবিনীগ) প্রায় দুই দশক আগে বদরখালী ফেরিঘাট থেকে দক্ষিণে অন্তত সাত কিলোমিটার জুড়ে এই বন সৃজন করে। সংস্থাটি দুই যুগের বেশি সময় ধরে কক্সবাজারে তামাক চাষ নিরুৎসাহিত করা এবং প্যারাবন রক্ষায় কাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ৫ নম্বর ব্লকের পরিচালক জাফর আহমদের নেতৃত্বে ‘লটারি ঘোনা’র একদল সদস্য গাছ কেটে বাঁধ দিচ্ছেন। তবে জাফর আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; সমিতির বরাদ্দ দেওয়া লটারি ঘোনার জমিতে উবিনীগের লাগানো গাছ প্লট পাওয়া সভ্যরা জায়গা পরিষ্কার করতে গিয়ে কিছু কেটে থাকতে পারেন।

উবিনীগের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক জয়নাল আবেদীন খান এটিকে জমির বিরোধ মানতে নারাজ। তাঁর অভিযোগ, নদী দখলকারী ও পরিবেশ ধ্বংসকারী একটি সিন্ডিকেট রাতের অন্ধকারে শত শত গাছ কেটে নিয়ে যাচ্ছে, যা উপকূলের মানুষের নিরাপত্তা বেষ্টনীকে ঝুঁকিতে ফেলছে।

আরও পড়ুন

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আলো দুই দিনে অন্তত পাঁচ শতাধিক গাছ কাটার দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে গাছ কাটার প্রমাণ পাওয়ার কথা জানান। তিনি ঘটনাস্থলে থাকা বদরখালী সমিতির এক পরিচালকের বক্তব্য নেন এবং জড়িতদের শনাক্ত করে প্রশাসনকে সহযোগিতা করতে নির্দেশ দেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (মাতামুহুরীর অতিরিক্ত দায়িত্বে) শাহীন দেলোয়ার বলেন, পরিবেশকর্মীদের অভিযোগ অনুযায়ী কতিপয় মহল গাছ কেটে ঘের তৈরির চেষ্টা করছে বলে শুনেছি। সেখানে সহকারী কমিশনারকে (ভুমি) পাঠানো হবে। তদন্তে সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়া বদরখালী ফেরীঘাটে প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণের অভিযোগ, হুমকির মুখে জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া উপকুলের বদরখালী ফেরীঘাট লাগোয়া নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে মাছের ঘের ব। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া বদরখালী ফেরীঘাটে প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণের অভিযোগ, হুমকির মুখে জীববৈচিত্র্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া বদরখালী ফেরীঘাটে প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণের অভিযোগ, হুমকির মুখে জীববৈচিত্র্য

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপকুলের বদরখালী ফেরীঘাট লাগোয়া নৌ-চ্যানেলের পাড়ে সৃজিত প্যারাবনের অন্তত পাঁচ শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে মাছের ঘের বানানোর অভিযোগ উঠেছে। গত দুই দিনে ১৫ থেকে ২০ জনের একটি দল বদরখালী ফেরিঘাট এলাকা থেকে এসব গাছ কাটে এবং বনের ভেতরে বাঁধ নির্মাণ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকূলে ব্যাপক প্রাণহানির পর ঝড় ও জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কা সামলাতে এই প্যারাবন গড়ে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান (উবিনীগ) প্রায় দুই দশক আগে বদরখালী ফেরিঘাট থেকে দক্ষিণে অন্তত সাত কিলোমিটার জুড়ে এই বন সৃজন করে। সংস্থাটি দুই যুগের বেশি সময় ধরে কক্সবাজারে তামাক চাষ নিরুৎসাহিত করা এবং প্যারাবন রক্ষায় কাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ৫ নম্বর ব্লকের পরিচালক জাফর আহমদের নেতৃত্বে ‘লটারি ঘোনা’র একদল সদস্য গাছ কেটে বাঁধ দিচ্ছেন। তবে জাফর আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই; সমিতির বরাদ্দ দেওয়া লটারি ঘোনার জমিতে উবিনীগের লাগানো গাছ প্লট পাওয়া সভ্যরা জায়গা পরিষ্কার করতে গিয়ে কিছু কেটে থাকতে পারেন। উবিনীগের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক জয়নাল আবেদীন খান এটিকে জমির বিরোধ মানতে নারাজ। তাঁর অভিযোগ, নদী দখলকারী ও পরিবেশ ধ্বংসকারী একটি সিন্ডিকেট রাতের অন্ধকারে শত শত গাছ কেটে নিয়ে যাচ্ছে, যা উপকূলের মানুষের নিরাপত্তা বেষ্টনীকে ঝুঁকিতে ফেলছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আলো দুই দিনে অন্তত পাঁচ শতাধিক গাছ কাটার দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। সোমবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে গাছ কাটার প্রমাণ পাওয়ার কথা জানান। তিনি ঘটনাস্থলে থাকা বদরখালী সমিতির এক পরিচালকের বক্তব্য নেন এবং জড়িতদের শনাক্ত করে প্রশাসনকে সহযোগিতা করতে নির্দেশ দেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (মাতামুহুরীর অতিরিক্ত দায়িত্বে) শাহীন দেলোয়ার বলেন, পরিবেশকর্মীদের অভিযোগ অনুযায়ী কতিপয় মহল গাছ কেটে ঘের তৈরির চেষ্টা করছে বলে শুনেছি। সেখানে সহকারী কমিশনারকে (ভুমি) পাঠানো হবে। তদন্তে সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×