হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ০৭ জুলাই – ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শনিবার (৬ জুলাই) চালানো ওই হামলায় ১ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় মোবাইল ড্রোন হান্টার গ্রুপ এবং বিমান প্রতিরক্ষা ইউনিট ১২টি অঞ্চলে রাশিয়ার ২৭টি ড্রোনের মধ্যে ২৪টিকে ভূপাতিত করেছে। খবর রয়টার্স।

দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানায়, হামলার পর বিদ্যুৎ পুনরায় চালু করার কাজ চলছে। তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষয়ক্ষতি ছাড়া এই হামলায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মূলত মার্চ থেকেই ইউক্রেনজুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে প্রায়শই দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাকআউটে নিমজ্জিত হয়ে থাকেন। এর ফলে লোকেরা পানি, শীতাতপনিয়ন্ত্রণ বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র গরমে বাধ্য হয়ে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

অভ্যন্তরীণ উৎপাদন এবং বিদ্যুৎ আমদানি ঘাটতি পূরণ করতে না পারায় ইউক্রেনারগো সারাদেশে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর প্রথম বছরে ইউক্রেনের শক্তি ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছিল৷ পাশাপাশি, গত চার মাসে রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে পাওয়ার সিস্টেমটি তার উপলব্ধ উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক হারিয়েছে৷

সূত্র: বণিক বার্তা
আইএ/ ০৭ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ০৭ জুলাই – ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শনিবার (৬ জুলাই) চালানো ওই হামলায় ১ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় মোবাইল ড্রোন হান্টার গ্রুপ এবং বিমান প্রতিরক্ষা ইউনিট ১২টি অঞ্চলে রাশিয়ার ২৭টি ড্রোনের মধ্যে ২৪টিকে ভূপাতিত করেছে। খবর রয়টার্স।দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানায়, হামলার পর বিদ্যুৎ পুনরায় চালু করার কাজ চলছে। তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষয়ক্ষতি ছাড়া এই হামলায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।মূলত মার্চ থেকেই ইউক্রেনজুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে প্রায়শই দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাকআউটে নিমজ্জিত হয়ে থাকেন। এর ফলে লোকেরা পানি, শীতাতপনিয়ন্ত্রণ বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র গরমে বাধ্য হয়ে দিন কাটাচ্ছেন।অভ্যন্তরীণ উৎপাদন এবং বিদ্যুৎ আমদানি ঘাটতি পূরণ করতে না পারায় ইউক্রেনারগো সারাদেশে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা করছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর প্রথম বছরে ইউক্রেনের শক্তি ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছিল৷ পাশাপাশি, গত চার মাসে রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে পাওয়ার সিস্টেমটি তার উপলব্ধ উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক হারিয়েছে৷সূত্র: বণিক বার্তাআইএ/ ০৭ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×