হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন


সিলেট, ১০ জানুয়ারি- সিলেটের শত বছরের ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’কে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী করে ইউনেস্কোর কাছে আবেদনের প্রস্তুতি নিচ্ছে কানাডা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ‘দেশে বিদেশে’।

এ উপলক্ষে গত ৯ জানুয়ারি সিলেটের ফেঞ্চুগঞ্জে মহাসমারোহে ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা উৎসবের এক বিশাল আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এ উৎসবে উপস্থিত ছিলেন বৃটেন থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, ফরিজা খাতুন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আইনজীবী অমলেন্দু ধর, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলাউদ্দিন আহমেদ, ‘দেশে বিদেশে’র সম্পাদক নজরুল মিন্টোসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

উৎসবে দেশে বিদেশে’র সম্পাদক নজরুল মিন্টো জানান, সিলেটের শত বছরের ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’কে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী করে ইউনেস্কোর কাছে আবেদনের প্রস্তুতি নিয়েছে কানাডা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ‘দেশে বিদেশে’।

উল্লেখ্য, ‘চুঙ্গা পিঠা’ সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী একটি পিঠা। এক ধরনের পাহাড়ি বাঁশের ভেতর চালের গুড়া অথবা বিন্নি ধানের চাল ঢুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তৈরি করা হয় এ পিঠা। অনেকে এজন্যে এটাকে চুঙাপুড়া পিঠাও বলে থাকেন। হাত দিয়ে বাঁশের চামড়া ছিলে ছিলে গরম গরম ধোঁয়া ওঠা এ পিঠা খাওয়ার মজাই আলাদা। কাঁচা বাঁশের প্রাকৃতিক সুঘ্রাণের সাথে চালের গুড়া অথবা বিন্নি চালের মিশ্রণে অসাধারণ একটা স্বাদ থাকে এ পিঠায়। খেতে হয় খেজুরের রস/গুড় অথবা চাইলে মাংস দিয়েও খাওয়া যায়।

ইউনেস্কোর হেরিটেজের তালিকায় সিলেটের শত বছরের এ ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’ স্থান করে নেবে বলে উৎসবে উপস্থিত সুধীমহল আশা প্রকাশ করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউনেস্কোর কাছে সিলেটের ‘চুঙ্গা পিঠাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১০ জানুয়ারি- সিলেটের শত বছরের ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’কে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী করে ইউনেস্কোর কাছে আবেদনের প্রস্তুতি নিচ্ছে কানাডা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ‘দেশে বিদেশে’।এ উপলক্ষে গত ৯ জানুয়ারি সিলেটের ফেঞ্চুগঞ্জে মহাসমারোহে ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা উৎসবের এক বিশাল আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এ উৎসবে উপস্থিত ছিলেন বৃটেন থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, ফরিজা খাতুন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আইনজীবী অমলেন্দু ধর, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলাউদ্দিন আহমেদ, ‘দেশে বিদেশে’র সম্পাদক নজরুল মিন্টোসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ।উৎসবে দেশে বিদেশে’র সম্পাদক নজরুল মিন্টো জানান, সিলেটের শত বছরের ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’কে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির দাবী করে ইউনেস্কোর কাছে আবেদনের প্রস্তুতি নিয়েছে কানাডা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ‘দেশে বিদেশে’।উল্লেখ্য, ‘চুঙ্গা পিঠা’ সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী একটি পিঠা। এক ধরনের পাহাড়ি বাঁশের ভেতর চালের গুড়া অথবা বিন্নি ধানের চাল ঢুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তৈরি করা হয় এ পিঠা। অনেকে এজন্যে এটাকে চুঙাপুড়া পিঠাও বলে থাকেন। হাত দিয়ে বাঁশের চামড়া ছিলে ছিলে গরম গরম ধোঁয়া ওঠা এ পিঠা খাওয়ার মজাই আলাদা। কাঁচা বাঁশের প্রাকৃতিক সুঘ্রাণের সাথে চালের গুড়া অথবা বিন্নি চালের মিশ্রণে অসাধারণ একটা স্বাদ থাকে এ পিঠায়। খেতে হয় খেজুরের রস/গুড় অথবা চাইলে মাংস দিয়েও খাওয়া যায়।ইউনেস্কোর হেরিটেজের তালিকায় সিলেটের শত বছরের এ ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’ স্থান করে নেবে বলে উৎসবে উপস্থিত সুধীমহল আশা প্রকাশ করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×