হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন ৯ আওয়ামী লীগ নেতা!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

শনিবার, ২২ জানুয়ারি ২০২২, ০৮:১৩ অপরাহ্ন

দলীয় নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম, শিবালয় উপজেলা যুবলীগের সদস্য মোহশীন রাজু, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জালাল সরকার, আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনায়েম মুনতাকিম রহমান খাঁন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আলী মৃধা এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আয়নাল হক।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এহতেশাম খান ভুলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলার সাত ইউনিয়নের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যারা গোপনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন তাদের সর্তক করা হয়েছে।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন ৯ আওয়ামী লীগ নেতা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন ৯ আওয়ামী লীগ নেতা!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: শনিবার, ২২ জানুয়ারি ২০২২, ০৮:১৩ অপরাহ্ন
Print Image
দলীয় নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম, শিবালয় উপজেলা যুবলীগের সদস্য মোহশীন রাজু, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জালাল সরকার, আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনায়েম মুনতাকিম রহমান খাঁন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আলী মৃধা এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আয়নাল হক। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এহতেশাম খান ভুলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলার সাত ইউনিয়নের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যারা গোপনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন তাদের সর্তক করা হয়েছে। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×