হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউরোপে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


ব্রাসেল্‌স, ৪ জুলাই – গত জুন মাসে ইউরোপজুড়ে বয়ে যাওয়া আট দিনের তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে এই অসহনীয় তাপপ্রবাহ স্থায়ী হয়।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই চরম বৈরী আবহাওয়ায় ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই সময়ে বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ার ফলে উৎপাদন ব্যাহত হয় এবং অনেক স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও দেখা দেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ছিল যা স্বাস্থ্যব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যারা মারা গেছেন তাদের অধিকাংশ আগে থেকেই কোনো না কোনো শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাপপ্রবাহের কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত মৃত্যুর বড় অংশটি রেকর্ড করা হয়েছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট এক ভাষণে জানান ফ্রান্সে ২ হাজার ২৫ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের সংখ্যা বেশি। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

এনএন/ ৪ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইউরোপে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউরোপে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসেল্‌স, ৪ জুলাই – গত জুন মাসে ইউরোপজুড়ে বয়ে যাওয়া আট দিনের তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে এই অসহনীয় তাপপ্রবাহ স্থায়ী হয়।আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই চরম বৈরী আবহাওয়ায় ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই সময়ে বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ার ফলে উৎপাদন ব্যাহত হয় এবং অনেক স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও দেখা দেয়।বিশেষজ্ঞরা জানিয়েছেন এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ছিল যা স্বাস্থ্যব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যারা মারা গেছেন তাদের অধিকাংশ আগে থেকেই কোনো না কোনো শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাপপ্রবাহের কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে।অতিরিক্ত মৃত্যুর বড় অংশটি রেকর্ড করা হয়েছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট এক ভাষণে জানান ফ্রান্সে ২ হাজার ২৫ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের সংখ্যা বেশি। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।এনএন/ ৪ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×