হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন


ফরিদপুর, ০১ ফেব্রুয়ারি – ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) নামে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে দালালচক্র।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে দুজনের মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

নিহতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার।

ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ভিড় করছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাচ্ছে না কেউ।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার বলেন, দুই মাস আগে স্থানীয় আবু, তাঁরা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই, সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা থানায় অভিযোগ দায়ের করলে দালালচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে দুই যুবককে গুলি করে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফরিদপুর, ০১ ফেব্রুয়ারি – ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) নামে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে দালালচক্র।শুক্রবার (৩১ জানুয়ারি) দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে দুজনের মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি।নিহতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার।ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ভিড় করছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাচ্ছে না কেউ।নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার বলেন, দুই মাস আগে স্থানীয় আবু, তাঁরা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই, সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে।এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা থানায় অভিযোগ দায়ের করলে দালালচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×