ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে ইতালি সফর করবেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তার এ সফরে সঙ্গী হবেন আরো দুই ইসি কর্মকর্তা।
আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি ৩ সদস্যের এ প্রতিনিধি দল ইতালি থাকবেন।
দুই ইসি কর্মকর্তার মধ্যে রয়েছেন, নির্বাচন কমিশনের সচিবালয় যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার ব্যক্তিগত সচিব হাবিবা আখতার। তাদের এই সফরের সকল খরচ বহন কবরে নির্বাচন কমিশনের সচিবালয়ের আইডিইএ প্রকল্প।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানের সঙ্গে সফর করবেন তার স্বামী, পুত্র ও পুত্রবধূ। তাদের যাবতীয় খরচ বহন করবেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৪





মন্তব্য করুন