হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইথিওপিয়ার আমহারায় লড়াইয়ে নিহত ১৮৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


আদ্দিস আবাবা, ৩০ আগস্ট – ইথিওপিয়ায় সামরিক বাহিনী ও বেসামরিক যোদ্ধাদের মধ্যে লড়াইয়ে অন্তত ১৮৩ জন নিহত হয়েছেন দাবি করেছে জাতিসংঘ। আমহারা অঞ্চলে এ লড়াই হয়। তবে ইথিওপিয়া সরকারের মুখপাত্রের মন্তব্য জানার জন্য অনুরোধ করা হলেও তিনি তাৎক্ষণিভাবে সাড়া দেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে জানায়, আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল। সরকার এ অঞ্চলের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে। সরকার এ অভিযোগ অস্বীকার করলেও এটিই সংঘাতে ইন্ধন যুগিয়েছে। সহিংসতা দমনে সরকারের জারি করা জরুরি অবস্থার অধীনে দেশব্যাপী হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকেই আমহারা অঞ্চলের জাতিগোষ্ঠীর তরুণ সদস্য।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

জাতিসংঘের বিবৃতি আরও বলা হয়, মাসব্যাপী চলা লড়াইয়ের প্রথমদিকে স্থানীয় বেসামরিক যোদ্ধারা সরকারি বাহিনীগুলোকে হটিয়ে দিয়েছিল, কিন্তু পরে তারা ওই অঞ্চলের প্রধান শহরগুলো ফের নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ফেডারেল বাহিনীগুলো নির্দিষ্ট শহরগুলোতে তাদের উপস্থিতি ফের জোরদার করেছে আর ফানো মিলিশিয়ারা গ্রামীণ এলাকাগুলোর দিকে পিছু হটেছে। আমরা সবাইকে হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনসহ অন্যান্য অপব্যবহার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে দুই জন চিকিৎসক জানিয়েছেন, রোববার ডেব্রে টাবর শহরে এক লড়াইয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এক সপ্তাহ আগে ইথিওপিয়ার সামরিক বাহিনী শহরটিতে প্রবেশ করার পর থেকে সংঘর্ষ শুরু হয়। তারা সংঘর্ষে নিহত চার ব্যক্তির মৃতদেহ ও বহু আহতকে দেখেছেন বলে জানিয়েছেন। এদের মধ্যে একজনের নিজের শ্বশুরও আছেন; তার বাড়ির কাছে অজ্ঞাত বন্দুকধারীরা তার বুকে গুলি করে।

এক চিকিৎসক জানান, অন্তত সাতজন নিহত হয়েছেন, এদের মধ্যে তিনজন বেসামরিক ও চারজন পুলিশ কর্মকর্তা; এরা সবাই সামরিক বাহিনীর সমর্থনে লড়াই করছিলেন বলে নিশ্চিত করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ আগস্ট ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইথিওপিয়ার আমহারায় লড়াইয়ে নিহত ১৮৩ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ইথিওপিয়ার আমহারায় লড়াইয়ে নিহত ১৮৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইথিওপিয়ার আমহারায় লড়াইয়ে নিহত ১৮৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] আদ্দিস আবাবা, ৩০ আগস্ট – ইথিওপিয়ায় সামরিক বাহিনী ও বেসামরিক যোদ্ধাদের মধ্যে লড়াইয়ে অন্তত ১৮৩ জন নিহত হয়েছেন দাবি করেছে জাতিসংঘ। আমহারা অঞ্চলে এ লড়াই হয়। তবে ইথিওপিয়া সরকারের মুখপাত্রের মন্তব্য জানার জন্য অনুরোধ করা হলেও তিনি তাৎক্ষণিভাবে সাড়া দেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে জানায়, আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল। সরকার এ অঞ্চলের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে। সরকার এ অভিযোগ অস্বীকার করলেও এটিই সংঘাতে ইন্ধন যুগিয়েছে। সহিংসতা দমনে সরকারের জারি করা জরুরি অবস্থার অধীনে দেশব্যাপী হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকেই আমহারা অঞ্চলের জাতিগোষ্ঠীর তরুণ সদস্য। জাতিসংঘের বিবৃতি আরও বলা হয়, মাসব্যাপী চলা লড়াইয়ের প্রথমদিকে স্থানীয় বেসামরিক যোদ্ধারা সরকারি বাহিনীগুলোকে হটিয়ে দিয়েছিল, কিন্তু পরে তারা ওই অঞ্চলের প্রধান শহরগুলো ফের নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ফেডারেল বাহিনীগুলো নির্দিষ্ট শহরগুলোতে তাদের উপস্থিতি ফের জোরদার করেছে আর ফানো মিলিশিয়ারা গ্রামীণ এলাকাগুলোর দিকে পিছু হটেছে। আমরা সবাইকে হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনসহ অন্যান্য অপব্যবহার বন্ধ করার আহ্বান জানাচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে দুই জন চিকিৎসক জানিয়েছেন, রোববার ডেব্রে টাবর শহরে এক লড়াইয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এক সপ্তাহ আগে ইথিওপিয়ার সামরিক বাহিনী শহরটিতে প্রবেশ করার পর থেকে সংঘর্ষ শুরু হয়। তারা সংঘর্ষে নিহত চার ব্যক্তির মৃতদেহ ও বহু আহতকে দেখেছেন বলে জানিয়েছেন। এদের মধ্যে একজনের নিজের শ্বশুরও আছেন; তার বাড়ির কাছে অজ্ঞাত বন্দুকধারীরা তার বুকে গুলি করে। এক চিকিৎসক জানান, অন্তত সাতজন নিহত হয়েছেন, এদের মধ্যে তিনজন বেসামরিক ও চারজন পুলিশ কর্মকর্তা; এরা সবাই সামরিক বাহিনীর সমর্থনে লড়াই করছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ৩০ আগস্ট ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইথিওপিয়ার আমহারায় লড়াইয়ে নিহত ১৮৩ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×